শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » রাজনীতি » কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের কোন ক্ষতি করতে পারবে না : শফিকুর রহমান চৌধুরী
প্রথম পাতা » রাজনীতি » কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের কোন ক্ষতি করতে পারবে না : শফিকুর রহমান চৌধুরী
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের কোন ক্ষতি করতে পারবে না : শফিকুর রহমান চৌধুরী

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ‘বাংলাদেশ ও আওয়ামী লীগ’ চলছে, আর চলবে।

প্রধানমন্ত্রী দেশ ও দলের নেতৃত্বে থাকলে কোন অপশক্তিই বাংলাদেশ ও আওয়ামী লীগের কোন ক্ষতি করতে পারবে না। অপশক্তির শত চেষ্টাও দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকলে দল শক্তিশালী থাকবে।

তিনি শনিবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ হচ্ছে অভিভাবক সংগঠন। তাই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নির্দেশনা মতোই চলতে হবে।

এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দল পরিচালিত করে দলকে শক্তিশালী করতে হবে। আর দল শক্তিশালী হলে সকল অপশক্তিকে সহযেই মোকাবেলা করা যাবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইস্তিয়াক আহমদ চৌধুরী,।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ফখর উদ্দিন।

বিশ্বনাথে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন

বিশ্বনাথ :: পূর্ব বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাত করে আব্দুল বাছিত (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে মৃত আফতাব মিয়ার পুত্র।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাত করে নির্মম ভাবে খুন করেন বাছিতের আপন চাচাত ভাই একই বাড়ির সুমন আহমদ (২৫)। তার পিতার নাম মৃত নামর আলীর।

নিহতের মা আনোয়ারা খাতুন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যেহেতু এই রাস্তা নিয়ে বিরোধ তাই স্থানীয়ভাবে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাছিতের চাচাত ভাই সুমন পিকআপে করে গাছের টুকরো নিয়ে ওই রাস্তায় দিয়ে আসে।

এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সুমন বাছিতকে চাকু দিয়ে স্টেপ করে। স্থানীয়রা আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপতালে নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বাছিতকে চাকু দিয়ে সুমন ঘাই দেয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)