মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত
মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ১৫ ফুট দৈঘ্যের বিশাল একটি অজগর সাপ। মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার হক মুরাদের উপস্থিতিতে বনবিভাগের সদস্যরা সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত প্রায় ৮টার দিকে সাপটি কর্ণফুলী নদী হতে কার্গো ট্রলি এলাকার বসতঘরে খাওয়ার সন্ধানে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগের লোকজন গিয়ে সাপটি উদ্ধার করে। রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের নির্দেশে উদ্ধার করা অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় সাংবাদিক ও বনকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা অজগর সাপটির ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি হবে বলে বন বিভাগ জানায়। উল্লেখ্য, ইতিপূর্বে বন বিভাগ বেশ কয়েকটি অজগর সাপসহ উদ্ধারকৃত বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ