শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পবিত্র রমজান মাসেও ঝিনাইদহে চার দিনে চার খুন
প্রথম পাতা » খুলনা বিভাগ » পবিত্র রমজান মাসেও ঝিনাইদহে চার দিনে চার খুন
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পবিত্র রমজান মাসেও ঝিনাইদহে চার দিনে চার খুন

--- ঝিনাইদহ প্রতিনিধি :: পবিত্র রমজান মাসেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু ও কোটাচাঁদপুরে চার দিনে চার খুনের ঘটনা ঘটেছে। তথ্য নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কোটচাঁদপুরে দলীয় কোন্দলে আক্তার ও জীবন নামে দুই যুবলীগ কর্মী খুন হন। এই খুনের ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মেইন কিলাররা এখনো অধরা রয়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মকবুল হোসেন মোল্লা খুন হন। গত বৃহস্পতিবার ৮ শতক জমির দখল নিয়ে ছোট ভাই মনিরুল ইসলাম ও বোন পারভিনা খাতুনের সঙ্গে তর্কবিতর্ক হলে ছোট ভাই, বোন ও দুই ভাগ্নের নেতৃত্বে হামলা করে। এতে বড় ভাই মকবুল হোসেন মোল্লা গুরুতর আহত হন। ঘটনার দিন (বৃহস্পতিবার ১৪ এপ্রিল) বিকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকার আলহেলাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মৃত্যু বরণ করেন। এ ঘটনায় পুলিশ ভাগ্নে রাশিদুল ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে। সর্বশেষ গতকাল রোববরার হরিণাকুন্ডুর শেখপাড়া বিন্নি গ্রামে সামাজিক কোন্দলে নিহত হয়েছেন আলতাফ হোসেন বিশ্বাস। পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজু আহম্মেদ নামে স্থানীয় এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে টাকা না দেওয়া নিয়ে বিরোধের সুত্রপাত। ৫ দিন কম পড়িয়ে শিক্ষক রাজু আহম্মেদ টাকা দাবী করলে অষ্টম শ্রেনীর ছাত্র হাবিবুর রহমানের পিতা শেখপাড়া বিন্নি গ্রামের নজরুল মুন্সি প্রতিবাদ করেন। তিনি ৫ দিনের টাকা কম দিতে চাইলে শিক্ষক রাজু আহম্মেদ ছাত্রকে মারধর করেন। নজরুল সামাজিক ভাবে সিরাজুলের সমর্থক। গত এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক শিক্ষক রাজুু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এ ঘটনার জের ধরে রোববার শেখপাড়া বিন্নি গ্রামে মারামারিতে লিপ্ত হয় দুইটি সামাজিক দল।

যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার সিমান্ত বদরগঞ্জ বাজার (১০মাইল) এলাকায় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়াাম্যান কাজী নাজির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজা, দৌগাছি ইউনিয়নের চেয়াম্যান কাজল আহমেদ, ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিকুর রহমান লিন্টুসহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তরা জানান, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওবায়দুল রহমান শাকুর আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আগামীতে আরো কঠোর আন্দোলের কর্মসুচি দেওয়া হবে।

অবৈধভাবে কপোতাক্ষ নদের মাটি চুরি, ৮টি ট্রাক্টর জব্দ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলছে। খননকৃত মাটি দু’পাড়ে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট শনিবার রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব আলী নিয়ে যাচ্ছিল। মাটি নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর তছনছ করে। এ সময় ভুক্তভোগী মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের মানুষ মাটি চুরির অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড়ে খননের পর জমা রাখা মাটি ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে। এই মাটি বিভিন্ন ভাটায় বিক্রি করা হচ্ছে।

হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত-৯
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামের একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আলতাব হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুলের ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ বিশ^াস মারা যায়। ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ান আক্তার জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে থেকে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যায়। ধারনা করা হচ্ছে মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েক জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে একজন মার যায়। এঘটনায় রায়হান নামের একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখির অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)