শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১শত বছরের রাঙামাটি জেলা কারাগার আধুনিকীকরণ করার প্রকল্প প্রক্রিয়াধীন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১শত বছরের রাঙামাটি জেলা কারাগার আধুনিকীকরণ করার প্রকল্প প্রক্রিয়াধীন
বুধবার ● ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১শত বছরের রাঙামাটি জেলা কারাগার আধুনিকীকরণ করার প্রকল্প প্রক্রিয়াধীন

--- নির্মল বড়ুয়া মিলন :: ১শত বছরের রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীরণ করার প্রকল্প প্রক্রিয়াধীন।
নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, গণপুর্ত প্রকল্প বিভাগ-১, পুর্ত ভবণ, সেগুনবাগিচা, ঢাকা এর গত ১৮ মার্চ-২০২১ মাসের পত্রের প্রেক্ষিতে চলিত বছরের (২০২২) ফেব্রুয়ারি মাসে রাঙামাটি গণপুর্ত বিভাগ রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প এর আওতায় নির্মাণ কাজের ডিপিপি প্রণয়নের লক্ষ্যে প্রাথমিক খসড়া সকল আইটেম সমুহের দর প্রধান প্রকৌশলী, গণপুর্ত অধিদপ্তরে প্রেরণ করেছেন।
রাঙামাটি গণপুর্ত বিভাগের তথ্য সূত্র মতে, পৌনে ৪ একর (৩.৭৫ একর) জায়গাতে রাঙামাটি জেলা কারাগারের মাষ্টার প্ল্যান অনুযায়ী ৬ তলা বিশিষ্ট পুরুষ বন্দী ব্যারাক (প্রতি তলায় ৩১৫ জন করে) ১৮৯০ জন, মহিলা বন্দী ব্যারাক (প্রতি তলায় ৪৫ জন করে) ২৭০ জন, (মোট ২১৬০ জন বন্দী থাকার সুবিধা হবে), প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, ইন্টারভিউ ব্লক, মসজিদ, ফুড গোডাউন ও ফুয়েল স্টোর, পাম্প হাউস, গার্ড হাউস, ক্যান্টিন, সাব-স্টেশন রুমসহ, স্যালুটিং ডায়াস, প্যারেড গ্রাউন্ড, অবজারভেশন টাওয়ার, গ্যারেজ, সেন্ট্রি পোষ্ট, পেরিমিটার ওয়াল, সেগ্রিগেশন ওয়াল, বাউন্ডারী ওয়াল, রিটেইনিং ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের প্রয়োজনীয় আইটেম ধরা হয়েছে। এছাড়া সিভিল, স্যানিটারী ও পানি সরবরাহ এবং প্রয়োজনীয় অভ্যন্তরীন বিদ্যুৎ ইত্যাদি কাজ এ প্রাক্কলনে অর্ন্তভুক্ত করা হয়েছে।
গণপুর্ত অধিদপ্তর এর বর্তমান সিডিউল-২০১৮ মোতাবেক ১শত বছরর রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পে জন্য প্রাথমিকভাবে ৬২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৮১ টাকা ব্যয় ধরা হয়েছে।
গণপুর্ত বিভাগের প্রধান কার্যালয়ের মাধ্যমে কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বাজেট উপস্থাপন করা হয়েছে।
রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের ৬২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৮১ টাকা খসড়া প্রাক্কলন অর্থ ছাড় পেলে গণপুর্ত অধিদপ্তর এ প্রকল্পের বস্তবায়ন করবেন বলে জানা গেছে।
১শত বছরর রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করার প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।
উল্লেখ্য ১৯২২ সালে রাঙামাটি জেলা কারাগার নির্মান করা হয়।
১শত বছরে রাঙামাটি শহরের সকল কিছুই বদলে গেছে, বদলানো হয়নি বন্দীদের থাকার ব্যবস্থা। বর্তমান রাঙামাটি জেলা কারাগারে পুরুষ ৫টি ওয়ার্ডে বন্দীদের ব্যবস্থা ৫০-৫৫ জন আর সেখানে থাকতে হচ্ছে ৩৫০-৪০০ জন বন্দীকে।
এদিকে রাঙামাটি জেলা কারাগারটির ওয়াল ঘেষে জনসাধারনের চলাচলের রাস্তা এবং কারাগারের কারণে পুরাতন বাস ষ্টেশন থেকে তবলছড়ি যাতায়ত ঝুঁকিপূর্ণ মোড় এ মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকেরই।
দুর্ঘটনা এড়াতে এবং জেলা কারাগারের নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলা কারাগারটি শহরের বাইরে (স্থানান্তর) সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।
এবিষয়ে রাঙামাটি জেলা কারাগারের বে-সরকারি কারা পরিদর্শক স্থানীয় দৈনিক গিনিদর্পণ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি একেএম মকছুদ আহমেদ বলেন, রাঙামাটি কারাগারের মোড়ে দুর্ঘটনা এড়াতে এবং জেলা কারাগারের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটি জেলা কারাগারটি শহরের বাইরে স্থানান্তর করে সরিয়ে নেয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের।
স্থানীয়দের দাবির প্রতি সাড়া দিয়ে রাঙামাটি জেলা কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ কাজ শুরুর আগেই জনস্বার্থে শহরের বাইরে স্থানান্তর করার জন্য কারা অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান রাঙামাটি জেলা কারাগারের বে-সরকারি কারা পরিদর্শক একেএম মকছুদ আহমেদ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)