শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যক্রম
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যক্রম
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যক্রম

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। এতে বিনা পয়সায় চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২১ সালে হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ মো. শামিম উদ্দিন মাসুম। তিনি যোগদানের পর থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছেন।
বৃহস্পতিবার ২১ এপ্রিল সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ভীড় করছেন। এতে চিকিৎসা নিতে আসা মিরাজুল ইসলাম জানান, আমার এলার্জি ও শ্বাসকষ্ট জনিত রোগের জন্য হাসপাতালে চালুর প্রথম থেকেই চিকিৎসা নিয়ে আসতেছি। আমি এতে অনেকটা উপকৃত হয়েছি। এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, উপজেলার বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার থাকলেও হোমিও ডাক্তারগণ হোমিওপ্যাথিক ঔষধের পাশাপাশি ইউনানি, আয়ুর্বেদিক সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। এতে তেমন কোনো উপকার না পাওয়ায় হাসপাতালের হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এসেছি।
এ ব্যাপারে হোমিওপ্যাথিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিম উদ্দিন মাসুম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ২৩ তম ব্যাচে বি.এইচ.এম.এস কোর্স পাস করার পর নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়া পাড়ায় চেম্বার দিয়ে চিকিৎসা সেবা চালু করার পর ৬ জুন ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করে এ হাসপাতালে প্রথম যোগদান করেছি। যোগদানের পর থেকেই শত শত রোগী চিকিৎসা নিতে ভীড় করছে। আমি আমার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, হাসপাতালে অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকটা পরিচিতি লাভ করেছে। এ অর্থ বছরে হোমিওপ্যাথিক ঔষধের পর্যাপ্ত বাজেটের ঔষধ এসেছে। উপজেলার হাজার হাজার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এ চিকিৎসা নিয়ে উপকৃত হবে বলে আমি মনে করি।

ঘোড়াঘাটে হেরোইনসহ গ্রেপ্তার-২

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ গ্রাম মাদক হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর হাসপাতাল সংলগ্ন ফকিরপাড়া এলাকার মৃত তোজাম্মেল হোসেনের ছেলে সাহাদৎ হোসেন রতন (৩১) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট দূর্গাপুর এলাকার হায়দার আলী সরকারের ছেলে ফুয়াদ হাসান শাতিল (২৮)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ঘোড়াঘাট উপজেলার খুদখোর এলাকায় ব্রীজে চেকপোস্ট স্থাপন করলে হিলি থেকে আসা ১ টি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলে ২ আরোহীর দেহ তল্লাশি করে সাহাদৎ হোসেন রতনের প্যান্টের পকেট থেকে ৫ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৫০,০০০/ হাজার টাকাসহ মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিঃ নং ময়মনসিংহ-হ-১২-১১৬৩ হিরো হোন্ডা পেসন জব্দ করে ২ জনকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, মাদকসহ ২ জনকে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদেরকে বুধবার দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এর সাথে জড়িত অপর ১ জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





দিনাজপুর এর আরও খবর

ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)