শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড়
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড়

--- মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি :: ঈদের বন্ধে ছুটি কাটাতে কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলোত পর্যটকদের উপচে পড়া ভীড় লেগেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার প্রতিটি পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। করোনা পরবর্তী এই ঈদে মানুষের বাঁধভাঙ্গা উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে।
বৃহস্পতিবার ৫ মে দুপুরে কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় সরেজমিন গেলে অসংখ্য পর্যটকের দেখা মিলে। এসময় পর্যটকদের সাথে আলাপকালে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আসা ব্যবসায়ী ইদ্রিস- শারমিন দম্পতি জানান, করোনার কারনে গত ২ বছর ঘরের বাহিরে ঈদ করতে পারিনি, এবার করোনা মুক্ত ঈদ উদযাপন করার জন্য কাপ্তাইয়ের প্যানোরোমা জুম রেস্তোরাঁয় পরিবার নিয়ে এসেছি। রাঙ্গুনিয়ার মিজান, মাহাবুব, ইদ্রিস তারা জানায়, ঈদের বন্ধে আমরা কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসেছি।
কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক এন্ড পিকনিক স্পটে বেড়াতে আসা রাঙামাটির আইরিন, সাফাত, রিফাত জানান, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত প্রশান্তি পিকনিক স্পটে ঈদের ছুটিতে এসে নির্মল বাতাস উপভোগ করছি।
এবার ঈদের ছুটিতে পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাই বিনোদন স্পট গুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। গত মঙ্গলবার ঈদের দিন এবং আজ বৃহস্পতিবার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়।
কাপ্তাই বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরা, নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, বন বিভাগের প্রশান্তি পার্ক এন্ড পিকনিক স্পট, শীলছড়িতে নতুন ভাবে নির্মিত নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে উপচে পড়া বিনোদন প্রেমীদের ভীড় দেখা গেছে। এসব স্পটে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বেড়াতে এসেছেন। এছাড়া বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী কমপ্লেক্স, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর, লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকরা ঈদের ছুটি উপভোগ করছেন।
শীলছড়ি প্রশান্তি পার্ক এন্ড পিকনিক স্পটের পরিচালক আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ঈদের ছুটিতে এখানে শত শত পর্যটকের আগমন ঘটেছে। গত মঙ্গলবার (৩ মে) উদ্বোধন হওয়া কাপ্তাইয়ের শীলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্তোরাঁর উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন জানান, উদ্বোধনের দিন থেকে আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
বেসরকারী পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, দীর্ঘ ২ বছর পর মানুষ মুক্ত বাতাসে ঈদ উদযাপন করছে। এবার কাপ্তাইয়ে রেকর্ড পরিমান পর্যটকের আগমন ঘটেছে।
এদিকে, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ সবসময় টহলে রয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ