শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » নওগাঁ » ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত আত্রাই অঞ্চলিক মহাসড়ক
প্রথম পাতা » নওগাঁ » ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত আত্রাই অঞ্চলিক মহাসড়ক
শনিবার ● ৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত আত্রাই অঞ্চলিক মহাসড়ক

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের সাহাগোলা ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশ দিয়ে তৈরি নবনির্মিত “আঞ্চলিক মহাসড়ক” এই ঈদে বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে ও গত বুধবার বিকেলে উৎসব মুখোর ছিল এই মহাসড়ক। ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন।

আত্রাই রেল লাইনের পশ্চিম দিকে তৈরি করা হয়েছে দৃশ্যমান আঞ্চলিক মহাসড়ক। উদ্বোধন করা না হলেও অনেক আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত এ মহাসড়কটি। সড়কটি প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সড়ক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ সেতু। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। করোনার কোন ভয় নাই, করোনাকে যেন জয় করেই তারা এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে এ সড়ক। এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে সেতুতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে সড়ক ছাড়াও আত্রাই নদীর উপড় নবনির্মিত সেতু, আত্রাই রাবারড্রাম ও পতিসর বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতেও ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়।

আত্রাই দৃশ্যমান আঞ্চলিক মহাসড়কে ঘুরতে আসা বিনোদন প্রেমী সৈকত আহম্মেদ বলেন, ঈদের ছুটিকে নিজেদের মত করে কাটাতে ঘুরতে বের হয়েছি। নতুন দৃশ্যমান এ সড়কটিতে স-পরিবারে ঘুরে অনেক মজা করলাম। অপর দিকে আত্রাই সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতরে আত্রাই রেল লাইনের পশ্চিম দিকে তৈরি করা দৃশ্যমান আঞ্চলিক মহাসড়ক ছিলো বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীর। এবং এই ঈদে মোতায়েন করা হয়েছিলো পুলিশ যেন কোথাও কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)