শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন

---
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬ মিঃ) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বষের্র ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশ্বনাথে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সাহিত্য সমাজ সংস্কৃতির বাহক সংগঠন ভিন্নধারা’র উদ্যোগে ২৫ মার্চ শুক্রবার বিকেলে স্থানীয় ‘বাসিয়া সেতুর’ উপর এ কর্মসূচি পালন করা হয়৷ সংগঠনের সভাপতি সাংবাদিক ছালেহ আহমদ শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম খায়ের, মামুনুর রশীদ মামুন৷
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে৷ ক্যান্টনমেন্ট এলাকার ভিতর এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও রহস্য জনক কারনে ৪দিনেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন নেতৃবৃন্দ ৷
বাসীয়া নাট্যকল্যান সংস্থার সাধারণ সম্পাদক ফজল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাস্টার আমিনুল হক, শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল সমুজ আলী, মাদক ও যৌতুক প্রতিরোধ ঐক্য পরিষদের সভাপতি শামছুল ইসলাম মুমিন, গ্রামবাংলা পরিষদের সভাপতি এসপি সেবু, বিশ্বনাথ সাহিত্য ফোরাম’র সহ-সভাপতি রাজা মিয়া, ডেফোডিল এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক বকুল আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ৷ এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি প্রবীর কানত্মি দে পিংকু, মাস্টার হোসাইন আহমদ শাহিন, সাংবাদিক এনামুল হক মামুন, ভিন্নধারা’র সহসভাপতি জাহেদ আহমদ জেহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান ওলীউর রহমান, প্রচার সম্পাদক শাহিদ আহমদ, আজাদুল ইসলাম বাদশা, হোসাইন তালুকদার, সদস্য নোমান আহমদ, দিলোয়ার হোসেন ছামি, সেলিম আহমদ, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের সভাপতি আনোয়ার আলী রাজ, তন্ময় দেব, বাসীয়া নাট্য কল্যান সংস্থার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রহমত আলী ভরসা, আব্দুল মান্নান, সংগঠক মিরাশ আলী মারুফ, জাকির হোসেন, আব্দুল মুমিন প্রমুখ৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)