শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক গিরিদর্পণের ৩৪ বছরে পদার্পণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক গিরিদর্পণের ৩৪ বছরে পদার্পণ
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৈনিক গিরিদর্পণের ৩৪ বছরে পদার্পণ

---
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক গিরিদর্পণ পত্রিকা আজ ২৫ মার্চ শুক্রবার ৩৩ বছর পূর্ণ করে ৩৪ বছরে পদার্পণ করেছে৷ দৈনিক গিরিদর্পণ পত্রিকার বর্ষপুর্তি উপলক্ষে সকালে র‌্যালী এবং বিকাল ৫টায় রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু৷
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের শুরুতে দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা আইনজীবি সমিতি এর সভাপতি এডভোকেট প্রতীম রায় পাম্পু, দৈনিক রাঙামাটির প্রকাশক সুফিয়া কামাল ঝিমি, দৈনিক পার্বত্য বার্তার প্রকাশক ফজলে এলাহী, রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষে শাখাওয়াত্‍ হোসেন রুবেল ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা ও জেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷
আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর সভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত্‍ হোসেন রুবেল, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ারুল হক, দৈনিক পার্বত্য বার্তার প্রকাশক ফজলে এলাহী ও রাঙামাটি জেলা আইনজীবি সমিতি এর সভাপতি এডভোকেট প্রতীম রায় পাম্পু৷
---
প্রধান অথিতি বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে দীর্ঘ ৩৩ বছর যাবত্‍ দৈনিক গিরিদর্পণ প্রকাশিত হচ্ছে, এ কাজটি অনেক কষ্টসাধ্য একটি কাজ এবং ধৈর্য্যর পরীক্ষা ৷ পত্রিকাটি নিয়মিত প্রকাশনার জন্য স্থানীয়ভাবে জেলা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি পক্ষ থেকে বিজ্ঞাপণ দিয়ে সহযোগিতার অনুরোধ জানান৷ তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা হচ্ছে একটি চ্যালেঞ্জমুখী পেশা, এ পেশায় যারা কাজ করেন প্রতিনিয়ত তারা ঝুকির মধ্যে থাকেন৷ ঝুকি যতই আসুক সত্য প্রকাশে সাংবাদিকরা যাতে তাদের মূলনীতি থেকে বিচ্যুত না হন সে অনুরোধ জানান ৷
যত বাধা আসুক ধৈর্য্যার সহিত কাজ করার জন্য বৃষ কেতু চাকমা তার বক্তব্যে সাংবাদিকদের পরামর্শ দেন৷
এসময় জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, সাংবাদিকতা একটি কঠিন পেশা, এ পেশায় অবশ্যই ধৈর্য্যার এবং বিচক্ষণতা আবশ্যক ৷ তিনি দৈনিক গিরিদর্পণ পত্রিকার আগামীর সাফল্য ও প্রকাশক একেএম মকছুদ আহমেদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন৷
সভাপতির বক্তব্যে প্রকাশক মকছুদ আহমেদ বলেন, দৈনিক গিরিদর্পনের ৩৩ বছর পেরিয়ে ৩৪ বছরে পদার্পনে পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বয়ে আসুক৷
এসময় দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি সৈয়দ মাহাবুবুর রহমান,প্রথম আলো রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি হরি কিশোর চাকমা, যুগান্ত পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, জুম ইসথেতিক কাউন্সিল (জাক) এর সভাপতি এডভোকেট মিহির কান্তি চাকমা,দৈনিক গিরিদর্পন পত্রিকার বার্তা সম্পাদক নন্দন দেবনাথ, সিএইচটি নিউজ ডটকম এর প্রকাশক শামসুল ইসলাম, এসএ টিভির রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান, এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, গাজী টিভির প্রতিনিধি মিল্টন বাহাদুর, সিএইচটি টাইমস টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক মোহন, সাংবাদিক লিটন শীল, সাংবাদিক হারুনুর রশীদ চৌধুরী, সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন এর ফাতেমা জান্নাত মুমু, কবি ও লেখক প্রভা রানী সাহাসহ রাঙামাটি জেলায় কর্মরত সকল প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷
---
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
দৈনিক গিরিদর্পণ পত্রিকার ৩৩ বর্ষপুর্তির আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা স্মারক হিসাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে প্রকাশক নির্মল বড়ুয়া মিলন একটি বই উপহার দেন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে

আর্কাইভ