শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » দৃষ্টি প্রতিবন্ধি শাহীন আশাহত : তার সামনে এখন অন্ধকারাচ্ছন্ন জীবন
প্রথম পাতা » খুলনা বিভাগ » দৃষ্টি প্রতিবন্ধি শাহীন আশাহত : তার সামনে এখন অন্ধকারাচ্ছন্ন জীবন
শনিবার ● ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৃষ্টি প্রতিবন্ধি শাহীন আশাহত : তার সামনে এখন অন্ধকারাচ্ছন্ন জীবন

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলা প্রশাসকের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থী শাহীন আলম আশাহত হয়েছেন। তিনি কাঙখিত সরকারী চাকরীর প্রতিশ্রিুতি না পেয়ে ঝিনাইদহ সার্কিট হাউসে দুই রাত থাকার পর গ্রামের বাড়ি ফিরে গেছেন। তার সামনে এখন অন্ধকারাচ্ছন্ন জীবন। প্রতিবন্ধি শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে। শাহীন আলম বলেন, অনেক প্রতিবন্ধী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও কোনো চাকরি পান না। আমি সেই পথের পথিক না হয়ে ভালোমানের একটি সরকারি চাকরির নিশ্চয়তার জন্য ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে আমরণ অনশন শুরু করি। কিন্তু আমার সইে প্রত্যাশা পুরণ করতে পারেনি ঝিনাইদহ জেলা প্রশাসন। অথচ তাদের প্রতিশ্রুতিতে আমি অনশন স্থগিত করেছিলাম। তিনি বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ টাকা হারে ডাটা এন্ট্রি অপারেটর ও ৫ হাজার টাকার চুক্তিতে শিক্ষকতার চাকরীর প্রস্তাব করা হয়। কিন্তু আমার যোগ্যতার সঙ্গে এই প্রস্তাব মানায় না। তিনি বলেন সরকারী ভাবে নিয়োগকৃত ইনফরমেশন অফিসার, কমিউনিকেশন, টিচার ও ট্রোইনার হতে চেয়েছি। এগুলোর উপর আমার দক্ষতা আছে। রয়েছে সরকারী বেসরকারী সার্টিফিকেট। শহীন বলেন, আমার ভিটেবাড়ি ছাড়া কিছুই নেই। পিতা আব্দুল কাদের দিনমজুর। এই পরিবার থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করে মাষ্টার্স পড়ছি। লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন শাহীন আলম। নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে নজীর সৃষ্টি করেছেন শাহীন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, শাহীন আলম জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন না। ১০ বছর বয়সে জ্বরে আক্রান্ত হন। এরপর ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। পরে পরিবারের সহযোগিতায় সমাজসেবা অধিপ্তরের আর্থিক অনুদান নিয়ে এসএসসি পাস করেন। সেই সহযোগিতা শেষ হলে এইচএসসি পর্যায়ে ডাচ্-বাংলা ব্যাকের বৃত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পড়াশোনা চালিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি। প্রেমের সম্পর্কের জেরে যশোর জেলার ফুলবাড়ি এলাকায় পরিবারের অমতে বিয়ে করেন। সেই থেকেই নানা কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ ও সহযোগিতা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন শাহীন আলম। নিজের ও পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে তার একটি সরকারী চাকরি দরকার বলে তিনি জানান। এদিকে সরকারি চাকরির নিশ্চয়তার দাবিতে গত সোমবার (৯ মে) সকাল ৯টা থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসেছিলেন শাহীন আলম। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনশন ভাঙান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। সরকারী চাকরীর আশ্বাস না পাওয়া পর্যন্ত স্থগিত করা আমরণ অনশন চালিয়ে যাওয়ার কথা জানান শহীন। ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম জাগো বলেন, ‘অনশন যে কেউ করতেই পারে। এটা সাধারণ ব্যাপার। শাহীনের অনশনের পর আমরা তাকে চাকরির জন্য অফার করেছিলাম। কিন্তু সেটা সে নিতে চায় না। এখন সে যদি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় তাহলে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি।’





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)