বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার
মাটিরাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্ষণ চেষ্টার অভিযোগে তোয়ান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ মে) সকালে মাটিরাঙা ২নং পৌর ওয়ার্ড, নতুনপাড়া এলাকায় ভুক্তভোগী শিশুটির পিতা ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতে বাড়ির বাহির যায়। মা গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় তোয়ান আলী। শিশুটি চিৎকার করলে তোয়ান আলী পালিয়ে যায়।
ঘটনার পর ভিকটিমের পার্শ্ববর্তী লোকজন পিতা-মাতাকে খবর দিলে থানায় এসে অভিযোগ করার পর তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার সাব ইন্সপেক্টর কাজী হুমায়ুন কবির অভিযান চালিয়ে তোয়ান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১