শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » বেতন নেন কিন্তু সেবা দিতে আসেন না মেডিকেল অফিসার ডাঃ মুনমুন নেছা
প্রথম পাতা » কুষ্টিয়া » বেতন নেন কিন্তু সেবা দিতে আসেন না মেডিকেল অফিসার ডাঃ মুনমুন নেছা
রবিবার ● ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতন নেন কিন্তু সেবা দিতে আসেন না মেডিকেল অফিসার ডাঃ মুনমুন নেছা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া মিরপুর পরিবার পরিকল্পনা অফিসে ৬ দিন সকাল ৮.৩০মিনিট থেকে দুপুর ২.৩০মিনিট পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও সপ্তাহে ১ দিন এক ঘন্টার জন্য মেডিকেল অফিসার ডাঃ মুনমুন নেছার রুমের তালা খোলা হয়। তবে সেবা নামের সোনার হরিন অধরাই রয়ে গেছে এই উপজেলার লোকজনের। সরেজমিনে ঘুরে কয়েকদিনের চিত্রে দেখা গেছে বাইরে থেকে তালা লাগানো মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা সদর অফিসের দ্বিতল ভবনটি।
ভুক্তোভোগীরা অভিযোগ করে বলেন, জামায়াত পন্থী এই ডাঃ মুনমুন নেছা যেদিন অফিসে আসেন ঘন্টাখানেকের জন্য তাও আবার রোগী না দেখে স্টাফদের সাথে খোশগল্প এবং ব্যক্তিগত কাজ করে চলে যান। মুখে আওয়ামী লীগ আর অন্তরে জামায়াত এর রুপ নিয়ে তিনি স্টাফ ও রোগীদের সাথে খারাপ আচরন সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জামায়াত করলেও তিনি আওয়ামীলীগের বড় বড় নেতাদের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করেন বলে জানা যায়। এখানে প্রতিদিনই নারীরা সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন বলে ভুক্তোভোগীদের অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনের পর দিন সংশ্লিষ্টদের অনুপস্থিতি আর গাফিলতির কারনে সেবাবঞ্চিত হচ্ছে এই উপজেলার গরীব মানুষগুলো।
নির্দেশনা মোতাবেক মিরপুর উপজেলায় মেডিকেল অফিসার ডাঃ মুনমুন নেছার নিয়ন্ত্রণে ১০জন এসএসিএমও, ২০জন এফ ডব্লিউ ডি, ৭ জন এমএলএসএস, ৭ জন আয়া ও ১ জন অফিস সহকারী কাজ করেন। এদের মধ্যে অনেকেই অভিযোগ করেন মিরপুর মেডিকেল অফিসারের বিরুদ্ধে। তাদের অভিযোগ এইখানে আওয়ামী পন্থী যেসব কর্মীরা আছেন তাদের সাথে খারাপ ব্যবহার করা, মালামাল ক্রয় করার নামে বিল আত্মসাৎ, গত দুই বছর করোনা মহামারীর মধ্যে কোন বিল ভাউচারে সাইন না করে বিপদের মধ্যে ফেলেছেন এইসব কর্মচারীদের।
তারা আরো বলেন কপাটি বিল, এফপিআই এর বিল, লাইগেশন এর বিল আটকানো সহ ভুয়া বিল ভাউচার করে তার লোকজন দিয়ে বিল তুলে নিজের পকেট ভরান। আওয়ামী পন্থী কর্মচারীদের সব সময় হয়রানী, মানহানি এবং ভয়ভীতি দেখিয়ে নিজের আয়ত্বে রাখার চেষ্টা করেন। বিএনপি এবং জামায়াত পন্থী কর্মচারী আছেন তাদেরকে নিজের মতো করে বিল দেন এবং অনেক সুযোগ সুবিধা দেন। তাদেরকে সুবিধামত জায়গায় বদলি করেন। এছাড়াও সরকারি কোন বরাদ্ধ আসলে ভুয়া বিল ভাউচার করে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে টাকা আত্মসাৎ করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, এখানে কর্মরত শুধু একজন অফিস সহকারীর দেখা মেলে। এখানে প্রতিদিন রোগীরা সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন এমন অভিযোগ স্থানীয়দের। এই কারণে সাধারণ মানুষকে সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সদরে যেতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর উপজেলা পরিষদের সদস্য বলেন, মাঝে মাঝে একজন আসেন কয়েক ঘণ্টা থেকে আবার চলে যান, তিনি বলেন এখানে সকাল থেকে মানুষের সেবা দেয়ার কথা থাকলেও তারা তা করেন না। সাধারণ মানুষ সেবা না পেয়ে প্রতিদিনই ফিরে যাচ্ছেন, তারা চাকরি করেন, বেতন নেন, কিন্তু সেবা দিতে আসেন না।
সরকারি নির্দেশনা থাকলেও মিরপুর পরিবার পরিকল্পনা অফিসে মেডিকেল অফিসার অবস্থান না করায় সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত। এতে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর ঝুঁকি বেড়েই যাচ্ছে। অবিলম্বে মিরপুর পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।
এই বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ পরিচালক মোঃ মিনহাজুল হক এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি, আপনারা তদারকি করার কারনে সে দুই এক দিন ঠিকমতো ডিউটি পালন করছেন বলে আমি জানি, তবে তদারকি করার জন্য আপনাদের ধন্যবাদ। তারপরও আমি নোট দিয়ে রাখলাম বিষয়টি নিয়ে তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। (প্রথম পর্ব)





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)