শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জুন ২০২২
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি’র সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে ঐকমত্য
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি’র সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে ঐকমত্য
বুধবার ● ১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি’র সাথে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলনে ঐকমত্য

--- ঢাকা :: আজ দুপুরে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রায় দুই ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিদ্যমান কর্তৃত্ববাদী দুঃশাসন অবসানে রাজপথে সমন্বিতভাবে যুগপৎ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে মতৈক্য পোষণ করা হয়।নেতৃবৃন্দ বলেন, গণসংগ্রামের পথে সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে,আন্দোলনে জিততে না পারলে ভোটাধিকার, অবাধ নির্বাচন কিছুই অর্জন করা যাবেনা।

সভায় সরকারের পদত্যাগ , জাতীয় সংসদ বাতিল, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার এবং অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে, দেশ ও জনগণের এই দুঃসময়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজপথে বিরোধী দলসমূহ ও জনগণের কার্যকরি ঐক্য গড়ে উঠবে।

মতবিনিময় সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জহিরুদ্দীন স্বপন অংশ নেন।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হোসেন,এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিং এ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মত আর একটি ব্যর্থ ও অকার্যকর নির্বাচনের দায় দেশের জনগণ গ্রহণ করতে পারবে না।তিনি বলেন, আমরা কেবল গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের আন্দোলন নয়, আমরা বিদ্যমান অগণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র ও সরকার ব্যবস্থার পরিবর্তনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাজনৈতিক ভিত্তি ও রুপরেখা প্রনয়নের কাজও হাতে নিয়েছি।তিনি জনগণের অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করে চলমান আন্দোলন বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি’র সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংকট উত্তরণে পার্টির ৩১ দফা ব্যাখ্যা করেন।

পার্টির পক্ষ থেকে সাংবিধানিক স্বৈরতন্ত্রের উৎস সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, রাষ্ট্র ও সরকার ব্যবস্থার ব্যক্তিকেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা রোধ, বিকেন্দ্রীকৃত সরকার পদ্ধতি , নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, জাতীয় সম্পদ রক্ষা, প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্পসমুহ বন্ধ,জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাসহ গণতান্ত্রিক পরিবর্তনের আশু বিষয়সমূহ তুলে ধরা হয়।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ