শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান : না হলে রাজপথেই সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি
প্রথম পাতা » কুষ্টিয়া » বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান : না হলে রাজপথেই সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি
মঙ্গলবার ● ৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান : না হলে রাজপথেই সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যারা ‘৭৫’র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেয় তাতে প্রমাণিত ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোনো ঠাঁই নেই। তিনি বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সোমবার ৬ জুন বিকেলে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে শহর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে তিনি বলেন, সারা দেশের মানুষ তাদের ওই বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে। জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করা না হলে রাজপথেই সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হানিফ।

বিক্ষোভ সমাবেশে হানিফ পদ্মা সেতু নিয়েও বিএনপি’র মিথ্যাচারের কথাও তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর নাকি বিএনপি সরকার করেছিল। এমন নির্লজ্জ মিথ্যাচারের জন্য জাতি কখনো বিএনপিকে ক্ষমা করবে না।

তিনি আরো বলেন, পদ্মা সেতু যাতে করে বাস্তবায়ন না হয় সেই লক্ষ্যে বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছিল। বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার সব ষড়যন্ত্র, সব বাধা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে সেই সেতু বাস্তবায়নের কাজ শেষ করেছেন। আগামী ২৫ জুন সেই স্বপ্নের সেতুর উদ্বোধন হবে।

তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়ন করেনি। দুর্নীতি আর লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। এতিমের টাকা আত্মসাতের দায়ে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ দণ্ডপ্রাপ্ত। অর্থ লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছেলে তারেক রহমানও লন্ডনে পলাতক। তাদের মুখে দেশ ও দেশের উন্নয়নের কথা একদমই বেমানান।

কুষ্টিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম কুষ্টিয়ার মানুষ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সহাবস্থান করতে। সামাজিক দ্বন্দ্ব সংঘাতের ঊর্ধ্বে থেকে বসবাস করতে। কিন্তু বিএনপির কিছু নেতা সেই সহাবস্থান চান না। সামাজিক দ্বন্দ্ব সংঘাত তৈরি করে জেলাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পিঠ চুলকায়ে ঘা বানাবেন না। এর পরিণাম ভালো হবে না বলেও জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

পরবর্তীতে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। এতে কুষ্টিয়া পৌর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেয়। উল্লেখ্য কুষ্টিয়া শহরে তিল পরিমান জায়গা ফাঁকা ছিল না। এত পরিমান নেতাকর্মীর আগমন ঘটেছিল উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ