শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার সাংবাদিক এলাহীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার সাংবাদিক এলাহীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার সাংবাদিক এলাহীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

--- রাঙামাটি :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনকে (ডিএসএ) ‘কুখ্যাত’ আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিও করা হয়। মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া এক মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।
পুলিশ জানিয়েছে, পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

এরই মধ্যে সাংবাদিক ফজলে এলাহীর গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
ফজলে এলাহীর মুক্তির দাবিতে করা মানববন্ধনে রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি জিয়াউল হক বলেন, “সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণভাবে হয়রানি করতেই সাংবাদিক ফজলে এলাহীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার মুক্তির দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষকে হয়রানি বন্ধের দাবি জানাই।“
জিয়া আরও বলেন, আজ সারা দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছেন। ফজলে এলাহীর পাশে দাঁড়িয়েছেন।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক হেফাজত উল বারী সবুজ বলেন, এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার। যে কারণে প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে আসছে দেশের সাংবাদিক সমাজ।
সাংবাদিক ফজলে এলাহী স্ত্রী সেলিনা সুমি বলেন, এই জনপদের সব মানুষের অধিকার, প্রাণ-প্রকৃতি রক্ষা, এই জনপদের নতুন প্রজন্মের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য লড়াই করছেন ফজলে এলাহী। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি স্বার্থহীন সাহস দেখিয়েছে। ক্ষমতা ও টাকার খেলায় এই জনপদের মানুষকে কিভাবে শোষণ করা হচ্ছে; তা বেরিয়ে আসুক সব সংবাদকর্মীর অনুসন্ধানি লেখনিতে।
“একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। এই কালো আইন বাতিল করতে হবে। আমরা ফজলে এলাহী মুক্তি চাই।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। এতে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির সহ সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রান্ত দেবনাথ রনি, রাঙামাটি কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ললিত সি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, কাউখালীর সাংবাদিক জয়নাল আবেদীন ও লংগদু উপজেলা প্রেসক্লাব সদস্য আরমান খান প্রমূখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ