শিরোনাম:
●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
রাঙামাটি, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » নওগাঁ » জনদুর্ভোগ : আত্রাইয়ে দুই বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক
প্রথম পাতা » নওগাঁ » জনদুর্ভোগ : আত্রাইয়ে দুই বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক
শনিবার ● ১১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনদুর্ভোগ : আত্রাইয়ে দুই বছরেও সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিা :: নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর অভিমুখী সড়কটি বন্যায় বিধ্বস্তের দুই বছর পার হলেও তা সংস্কার করা হয়নি। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা যায়, ভাঙ্গাজাঙ্গাল-নাটোর রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। প্রায় দেড় যুগ আগে এ রাস্তার নাটোরের অংশ পাকা করণ করা হয়। ওই সময় থেকেই এ রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল শুরু করে। গত ৫/৬ বছর পূর্বে আত্রাইয়ের অংশও পাকা করণ করা হলে রাস্তাটির গুরুত্ব আরও বেড়ে যায়। এ রাস্তা দিয়ে নাটোরের সাথে যোগাযোগের ক্ষেত্রে ওই এলাকার মানুষের প্রায় ৮/১০ কিলোমিটার রাস্তা কমে যায়। ফলে উপজেলার বিশা, মনিয়ারী ও পাঁচুপুর ইউনিয়নের হাজার হাজার লোক এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত নাটোর যাতায়াত করে থাকেন। গত দুই বছর আগে ভয়াবহ বন্যায় রাস্তাটির আত্রাইয়ের অংশে প্রায় আধা কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়ে যায়। রাস্তাটি বিধ্বস্ত হওয়ার পর অদ্যাবধি এটি সংস্কার করা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলছে ছোট বড় যানবাহন। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। বিশেষ করে বৃষ্টি হলে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

এ ব্যাপারে বৈঠাখালী গ্রামের সিএনজি চালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ রাস্তার আত্রাইয়ের অংশ সংস্কার না হওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাই। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, গত বছর বন্যার পূর্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীদের সাথে নিয়ে আমি এ রাস্তায় মাটির কাজ করেছিলাম। কিন্তু বন্যায় আবারও ভেঙে গেছে। রাস্তাটির প্রয়োজনয়ী সংস্কারের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপন করেছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, রাস্তাটি পুন:নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

আত্রাইয়ে মহিলা আ’লীগের বর্ধিত সভা
আত্রাই ;: নওগাঁর আত্রাইয়ে মহিলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আ’লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশের ন্যায় সংগঠনকে গতিশীল করতে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, জেলা মহিলা আ’লীগ সভাপতি পারভিন আক্তার, সম্পাদক লিপি সাহা, উপজেলা আ’লীগ সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, এবাদুর রহমান প্রামানিক, গয়ের আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, জেলা মহিলা আ’লীগ সহসভাপতি খোশ নাহার মৃধা, যুগ্ন সম্পাদক মুন্নি শর্মা, সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা পলি, বন ও পরিবেশ সম্পাদক সাবিহা তাবাসসুম মেঘা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদিকা জাহেদা বেগম।

পুকুর খনন করতে গিয়ে কথিত মন্দিরের সন্ধান
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে পুকুর খনন করতে গিয়ে কথিত মন্দিরের সন্ধান মিলেছে। এ মন্দির দেখতে সেখানে প্রতিদিন শত শত উৎসুক জনতা ভীড় করছেন। পুকুরটি উপজেলার দীঘা বামনপাড়া পাকা সড়ক সংলগ্ন স্থানে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, দীঘা গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক সময়ের জমিদার মৈত্রী পরিবারের বিপুল পরিমান সম্পত্তি ছিল। দেশভাগের পর এ সম্পত্তিগুলো এলাকার লোকজন ক্রয় করেন। পরবর্তীতে এরই কিছু অংশ ক্রয় করেন বর্তমান আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। সম্প্রতি দীঘা বামনপাড়া পাকা সড়ক সংলগ্ন স্থানে তাঁর ক্রয়কৃত একটি জমিতে পুকুর খননকালে সেখানে ৫ থেকে ৬ ফুট মাটির নিচে ইটের তৈরি একটি স্থাপনার সন্ধান মিলে। মূহুর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পরলে এলাকার শত শত লোক এ স্থাপনা দেখতে সেখানে ভীড় জামায়।

এ ব্যাপারে ওই গ্রামের আতাউর রহমান বলেন, এ জমিটি একটি ভিটা মাটি ছিল। প্রথমে এ গুলো হিন্দু জমিদার মৈত্রী পরিবারের জমি ছিল। তাদের আমলেই এখানে হয়তবা কিছু করা হয়েছিল। এটি সেটারই নিদর্শন হতে পারে।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, ‘এখানে তারা মাটি কাটতে গিয়ে প্রথমে বালুর খনি বের হয়। সেখান থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসানো হয়। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে এর পর ইটের স্থাপনার সন্ধান মিলে। এখন এর মধ্যে যে কী রহস্য লুকিয়ে আছে তা এক উপর ওয়ালা ভালো জানেন।’

এ ব্যাপারে জমির মালিক উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, এটি ইটের একটি স্তুপ, বৌদ্ধদের কোন কবরের উপর নির্মিত স্তুপ হতে পারে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদৌ এটি মন্দির না অন্য কিছু তা নির্ণয় করা যাচ্ছে না। তবে বিষয়টি আমি প্রত্মতত্ব বিভাগকে জানাবো। তারা এটি নির্ণয় করতে পারবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। আমাকে ওসি সাহেব ছবি দেখিয়েছেন। আমি বিষয়টি প্রতœতত্ব বিভাগকে জানাবো।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)