শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-২
বাঙ্গালহালিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে গত শুক্রবার রাত প্রায় ১০ টায়। বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ওই সন্ত্রাসীদের আটক করা হয়। আটককৃতরা হলো- খোকা মোহন তনচংগ্যা (৪০)। সে বান্দরবান জেলার সদর ইউনিয়নের রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে। অপরজন সুমন চাকমা (৩৫)। সে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটস্থ ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানার এসআই সেলিম উল্লাহ, সঙ্গীয় পুলিশ সদস্যসহ যৌথবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনারদিন রাতে বাঙ্গালহালিয়াস্থ ৭নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের তুলা গাছের নিচ থেকে অস্ত্রসহ ওই সন্ত্রাসীদের আটক করা হয়।
এসময় আটক দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী কাঠের বাটের ১৫.৫ ইঞ্চি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ওসি জানান, আটক ২ জন পিসিজেএসএস (সন্তু লারমা) দলের কালেকটর। আসামীদের বিরুদ্ধে শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামীদের রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে পিসিজেএসএস পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬