শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » গুনীজন » পংকি খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগে শোক
প্রথম পাতা » গুনীজন » পংকি খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগে শোক
সোমবার ● ১৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পংকি খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগে শোক

--- বিশ্বনাথ প্রতিনিধি :: ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে ওই পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ওই শোক প্রকাশ করা হয়।

পৃথক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ‘মরহুম পংকি খানের আতœার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিশ্বনাথে চিরনিদ্রায় শায়িত আলহাজ্ব পংকি খান, জানাযায় হাজার হাজার মানুষের ঢল

বিশ্বনাথ :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টী, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী আলহাজ্ব পংকি খানের জানাযার নামাজ রবিবার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ১ম ও ২য় জানাযার নামাজ জাহারগাঁও গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় আলহাজ্ব পংকি খানকে।

দারুল উলুম কামিলআলীয়া মাদ্রাসা মাঠে জানাযার নামাজে ইমামতি করেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযার নামাজে মানুষের ঢল নামে। জানাযার নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, মরহুম পংকি খানের ছেলে আজিজুর রহমান খান রাজু প্রমুখ।

জানাযার নামাজের পূর্বে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব পংকি খানের কফিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ থানা, উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও পৌর কৃষক লীগ, উপজেলা ও পৌর শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

আলহাজ্ব পংকি খান শনিবার (১১ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্তীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বিশ্বনাথে আল হেরা শপিং সিটি বন্ধ থাকবে ৩দিন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের অন্যতম মার্কেট আল-হেরা শপিং সিটি’র চেয়ারম্যান আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আল-হেরা পরিবার।

আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে শোক জানিয়ে আল-হেরা শপিং সিটি’র ম্যানেজিং ডিরেক্টর সিরাজ উদ্দীন জানান, আজ রবিবার (১২ জুন) থেকে ৩দিন আল-হেরা শপিং সিটির সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্বনাথে শিক্ষার্থীর নামে সেতু দেবেন এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বাঁশের সাঁকো থেকে পড়ে নিহত স্কুলছাত্রীর নামে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেন স্থানীয় এমপি মোকাব্বির খান। তিনি শনিবার নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির সঙ্গে থাকা এপিএস অসিত রঞ্জন দে।

নিহত এই শিশু শিক্ষার্থী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর টিমাইঘর গ্রামের দিনমজুর আরশ আলীর মেয়ে রিয়া বেগম। বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী হাজী আর্শদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে বাড়ির খালের ওপর বাঁশের সাঁকো থেকে পড়ে তার মৃত্যু হয়। রিয়া বেগম হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রথম শ্রেণির ছাত্রী।





গুনীজন এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা

আর্কাইভ