শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রঘোনায় ভোটগ্রহণ চলছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রঘোনায় ভোটগ্রহণ চলছে
বুধবার ● ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রঘোনায় ভোটগ্রহণ চলছে

--- কাপ্তাই প্রতিনিধি :: উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মহিলা ভোটারের উপস্থিতি এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ১৫ জুন কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এই ইউনিয়নে ভোট গ্রহন হচ্ছে।
সকাল ৮টা ১০ মিনিটে মিশন এলাকার বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। এসময় এই কেন্দ্রে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছর বয়সী অসুস্থ সুলতান আহমদ তার পরিবারের সদস্যদের সহায়তায় ভোট দিতে আসেন। তিনি জানান, এ বয়সে অনেকগুলো সিঁড়ি বেয়ে এসে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৮৫ বছর বয়সী উদা খিয়াং জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রের প্রিসাডিং অফিসার নিরালা চাকমা জানান, ৮ টা ৩৫ মিনিট পর্যন্ত ৩টি বুথে ৪৫ টি ভোট পড়েছে।
সকাল ৯ টায় কেপিএম স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় এখানেও ভোটার উপস্থিতি সন্তোষজনক। কেপিএম স্কুলে আলাদা আলাদা কক্ষে ৫ নং, ৭ নং ও ৮ নং ওয়ার্ডের ভোট গ্রহন করা হচ্ছে।
এই কেন্দ্রে ভোট দিতে আসা শারীরিক প্রতিবন্ধী মোঃ সেলিম ও মোঃ বেলাল এবং ৮০ বছর বয়সী আবুল কালামও জানান, তারা ভোট দিতে পেরে খুশী।
সকাল ৯ টা ৪৫ মিনিটে রেশম গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভোটার সকাল ৮ টা হতে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। এসময় বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন ভোট গ্রহন কার্যক্রম ধীরগতি হচ্ছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে এই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার সোশেল চাকমা জানান, অনেক বয়স্ক ভোটার কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিবে সেবিষয়ে অবগত নয়। তাই ভোট গ্রহনকারী কর্মকর্তারা তাদেরকে
এবিষয়ে শিখিয়ে দিচ্ছেন। যার ফলে একটু দেরী হচ্ছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা বয়স্ক মকসুদা বেগম, রীনা তনচংগ্যা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।
সকাল সাড়ে ১০ টায় বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, এখানেও বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি রয়েছে। শারীরিকভাবে অসুস্থ ৭০ বছর বয়সী সুবল মল্লিককে তার পরিবারের সদস্যরা কোলে করে নিয়ে আসছেন ভোট দেওয়ার জন্য।
এই কেন্দ্রে কথা হয় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেনের সাথে। তিনি জানান, শান্তিপূর্ণভাবে কোন রকম অপ্রিতীকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন চলছে।
বেলা ১১ টায় কেআরসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কারন জানতে চাওয়া হলে অনেকে বলেন, অনেক ভোটার চাকরিজনিত কারনে অন্যত্র বদলি হয়ে গেছে এবং মহিলা ভোটাররা হয়তো দুপুরের পর আসবেন।
চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, ৫ জন পুলিশ সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ ও বিজিবির একাধিক টিম টহলে রয়েছেন।
এরআগে সকাল ৮ টা ৪৫ মিনিটে কেপিএম স্কুল কেন্দ্রের বাহিরে কথা হয়, আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী আকতার হোসেন মিলনের সাথে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৯ টায় কেপিএম স্কুল কেন্দ্র পরিদর্শন করতে আসা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী বিপ্লব মারমা জানান, যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি জয়ী হবো।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আচরণবিধির নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রচার প্রচারনার দিন হতে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন চলছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এই ইউনিয়ন চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে ২ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
এই ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ১শ’ ৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪শ’ ৮৮ এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শ’ ৭২ জন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ