শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ রোহিঙ্গা আটক
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ রোহিঙ্গা আটক
বুধবার ● ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়া থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ রোহিঙ্গা আটক

--- উখিয়া প্রতিনিধি :: বহুল আলোচিত কক্সবাজারের উখিয়ার পূর্বরত্না ফোর মার্ডার সংলগ্ন এলাকায় শিশু বড়ুয়ার বাড়ি থেকে গভীর রাতে সংঘবদ্ধ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্যাম্প প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে এমনটি জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্টা বিরাজ করতে দেখা গেছে।

জানা গেছে, সোমবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের শিশু বড়ুয়ার বাড়িতে অবস্থানরত এসব রোহিঙ্গাদের আটক করে। স্থানীয়দের খবরে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

এর আগে শিশু বড়ুয়া কর্তৃক অবৈধ ভাবে রোহিঙ্গা কলোনী গড়ে তুলে স্থানীয় লোকদের ভয়ভীতি প্রদর্শনসহ মাদক সেবন, পাচার ও নারী কেলেঙ্কারী সহ বহুমূখী অপরাধ করছে মর্মে স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ১৪-এপিবিএন অধিনায়ক বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্বপন বড়ুয়া নামে এক যুবক।

এদিকে রোহিঙ্গা আটককালীন সময়ে ঘটনাস্থলে থাকা স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গভীর রাতে পূর্বরত্না গ্রামের বুচারাম বড়ুয়ার ছেলে শিশু বড়ুয়ার বাড়ি থেকে রোহিঙ্গা আটকের বিষয়টি উদ্বেগজনক। কারণ, ২০১৯ সালে প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়িতে তার স্ত্রী-সন্তান, মা এবং ভাইজি হত্যা করেছে দুর্বৃত্তরা। যার আসল ক্লু বের হয়নি এখনো। তাছাড়া সম্প্রতি প্রতি রাতে বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে জানান তারা।

এ ব্যাপারে সদ্য প্রবাস ফেরত রুপন বড়ুয়া বলেন, এলাকায় চুরির ঘটনার খবরে আতংকে রাত কাটাচ্ছি। এখন নতুন করে রোহিঙ্গা আটকের বিষয়টি নিয়ে শংকায় আছি। তিনি রোহিঙ্গা আশ্রয়দাতার বিরুদ্ধে আইনী ব্যবস্থার নেয়ার দাবী তুলেন।

এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দাতা শিশু বড়ুয়ার হদিস মেলেনি। ফোনেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী- পূর্বরত্না থেকে ১৮জন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উল্লেখিত রোহিঙ্গাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিষয়ে সিআইসিকে অবহিত করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া যে ব্যক্তির বাড়ি থেকে রোহিঙ্গা আটক করা হয়েছে, তার বিষয়ে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে ফোর মার্ডার সংলগ্ন এলাকা থেকে রোহিঙ্গা আটকের বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর পূর্বরত্না গ্রামের প্রবাসী রোকেন বড়ুয়ার পরিবারে ৪ জন নারী-শিশুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যে ঘটনার প্রকৃত ক্লু বের করতে এখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)