শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষ
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপে সংঘর্ষ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরে আওয়ামীলীগের দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে একাধিক গ্রুপ ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে চৌরাস্তা মোড়ে হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টো আহত হয়। পরে ভাংচুর করা হয় উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়ি-ঘর। উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম ও আওয়ামীলীগ সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর কর্মী-সমর্থকদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার জন্য ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আনা হয়েছে। এছাড়াও ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ভারত সীমান্তবর্তী দোয়ার মাঠে গরুর জন্য ঘাষ কাটার সময় বজ্রপাতে আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ ঝিনাইদহ জেলার মহেশপুরের জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী দোয়ার মাঠে। প্রতিবেশীরা জানান, আব্দুল্লাহ সকালে গরুর জন্য ঘাষ কাটতে যায় দোয়ার মাঠে। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি আর তার সাথেই বজ্রপাত হয়। মাঠের মধ্যেই ঘাষ কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল্লাহর করুন মৃত্যু হয়। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ বজ্রপাতে আব্দুল্লাহর মৃত্যুর কথা স্বীকার করে জানান, বিকালে জানাজা শেষে তাকে পারিবারীক কবর স্থানে দাফন করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চার (ওসি) সেলিম মিয়া জানান, বজ্রপাতে মৃত্যু ঘটনা আমার জানা নেই।

ঝিনাইদহে শুরু হয়েছে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি
ঝিনাইদহ :: ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টটর খান মোঃ আব্দুল্লা আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আরত্তি দত্ত, নতুন হাটখোলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্টরা জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারের মাছে কমদামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি প্রতিবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন, ৫৫ টাকায় ১ কেজি চিনি ও ১৩০ টাকায় ২ কেজি মসুরের ডাল পাবেন।

কালীগঞ্জ মহাসড়কে রাস্তায় গাছ ফেলে একাধিক ট্রাকে ডাকাতি; ড্রাইভারকে কুপিয়ে জখম
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। ট্রাকের মালিক তরুণ দাস বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন। আহত ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম (৪৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত ছানারউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারবাজার এলাকার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কয়েকটি ট্রাকের গতিরোধ করা হয়। ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৫/৬টি ট্রাক থেকে টাকা লুট করে এবং একজন ড্রাইভার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঝিনাইদহ-ট-১১০৯৬৮ নম্বরের একটি ট্রাকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে রড নিয়ে চৌগাছার উদ্দেশ্যে রওনা দিই। পিরোজপুর বটতলা এলাকায় দেখি পুলিশ রয়েছে। এরপর আধাকিলোমিটার গেলে ফিলিং স্টেশনের কাছে ৮/১০টি ট্রাক দাঁড়িয়ে আছে। কোন গাড়িতে আলো না জ¦লায় ট্রাক থেকে বের হয়ে দেখি রাস্তায় গাছের গুঁড়ি ফেলানো রয়েছে। এ সময় তিনি গাড়ির মধ্যে উঠে বসেন। হঠাৎ মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ডাকাত এসে বলে যা কিছু আছে সব বের কর। টাকা দিতে রাজি না হওয়ায় ডান পায়ের হাটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আর ২ জন তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, পিরোজপুর বটতলা নামক স্থানে হাইওয়ে পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যদের ৫০ টাকা দিয়ে বারবাজারের দিকে যায়। দীর্ঘসময় ডাকাতির ঘটনা ঘটলেও কোনো পুলিশ এগিয়ে আসেনি। ঘটনা ঘটার একঘন্টা পর পুলিশ এসে ডাকাতদের খোঁজাখুজি করে। এ সময় পুলিশের দেওয়া ওই পঞ্চাশ টাকা আমার হেলপারের কাছে ফেরত দিয়ে যায় এবং তারা টাকা নেওয়ার ব্যাপারটি কাউকে না জানানোর জন্য অনুরোধ করেন। ডাকাতির স্বীকার আরেক ট্রাক ড্রাইভার বিপুল বিশ^াস জানান, ডাকাতির ঘটনা টের পেয়ে গাড়ি রেখে পুলিশের দিকে দৌঁড় মারি। পিছনে ধারালো অস্ত্রসহ ডাকাতরাও আমার পিছু নেয়। এ সময় ডাকাতরা আমাকে ধরে ফেলে। তিনি এক ডাকাতকে জড়িয়ে ধরে বলেন আমাকে মেরেন না। যা আছে সব দিয়ে দিচ্ছি। তার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে নেয়। ট্রাকের মালিক তরুণ দাস জানান, এ ঘটনায় বাদী হয়ে আমি কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। এ ব্যাপারে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। কালীগঞ্জ থানায় ট্রাকের মালিক তরুণ দাস বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে তিনি ৮/১০ টি গাড়িতে ডাকাতির ঘটনা ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ