শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কলেজ গেইট বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই
রাঙামাটির কলেজ গেইট বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার :: আজ ২ জুলাই শনিবার রাত ৩টার দিকে রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে আগুনে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গবির রাতে কলেজ গেইট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অস্থীয়ভাবে স্থাপিত কলেজ গেইট বাজরের ঔষধের, ফলের, গবাদিপশুর ঔষধ, কুলিং কর্ণার ও মুদিমালের দোকানসহ ১০টি টিন শেড দোকান আগুনে পড়ে যায়।
রাঙামাটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার বিল্লাল হোসেন টিটু জানান, রাত ৩টার দিকে ব্যবসায়ী ইসমাইল ও ব্যবসায়ী রুবেল উভয়ের দুই দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যাক্ষদর্শীদের দাবি।
ফায়ার সার্ভিস আসার আগেই ১০টি দোকান আগুনে পুড়ে যায়। আগুন প্রথম দক্ষিণ দিকে পরে পূর্বদিকে ছড়িয়ে পড়ে।
১০টি দোকানের মালামাল এবং স্থাপনাসহ প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে রাঙামাটি পৌরসভার সাবেক জনপ্রতিনিধি বিল্লাল হোসেন টিটু জানান।
গত দুই বছর আগেও কলেজ গেইট বাজারের খাবার দোকানসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়-ক্ষতি হয়।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত