শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙা পৌরসভার কাউন্সিলর সাইফুলের বিরূদ্ধে চেক জালিয়াতির মামলা
মাটিরাঙা পৌরসভার কাউন্সিলর সাইফুলের বিরূদ্ধে চেক জালিয়াতির মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে এক কাউন্সিলরের মামলায় আরেক কাউন্সিলরের ১ বছরের জেল ও ৩৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। তবে সাজাপ্রাপ্ত কাউন্সিলর উচ্চাদালতে আপীল সাপেক্ষে জামিন নিয়েছেন।
খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসান প্রদত্ত মামলার রায়ে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, ২০১৯ সালে খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মজিদ মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের বিরূদ্ধে ৩৫ লক্ষ টাকার চেক জালিয়াতির অভিযোগে মামলা করেন।
অভিযোগে মজিদ উল্লেখ করেন, আসামী সাইফুল জরুরী প্রয়োজন দেখিয়ে কয়েকদিনের জন্য ৩৫ লক্ষ টাকা হাওলাত নেন। পরে টাকা না দিয়ে চেক দেন। চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ব্যাংক ডিজঅনার করেন। মামলার পরেও আসামী টাকা দেব-দিচ্ছি বলে কালক্ষেপন করে আসছিলো। পরে সাক্ষী নিয়ে খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসান গত বৃহস্পতিবার (৩০ জুন’২২) আসামী সাইফুল ইসলামকে এক বছরের কারাদন্ড ও ৩৫ লক্ষ টাকা অর্থদন্ড করেন।
পরে উচ্চাদালতে আপীল দায়েরের শর্তে জামিন নেন সাইফুল ইসলাম।
আসামী পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, আসামী ন্যায় বিচার পায়নি। তারা যুগ্ম জেলা জজের আদেশের বিরূদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপীল করবেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা