শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ
মঙ্গলবার ● ৫ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে যৌতুকের টাকা না পেয়ে মো. আলমগীর তালুকদার (৫০) নামে এক ব্যক্তি তার স্ত্রী তাওহিদুন্নেসা (২৫) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিত গৃহবধূ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন। কবে হাসপাতাল ছাড়বেন তা জানা নেই কারো। জানা যায়, গত মঙ্গলবার (২৮-জুন) সকাল ১০টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে যৌতুকের টাকার জন্য তাওহিদুন্নেসাকে লাটি দিয়ে মারধর করেন তার স্বামী আলমগীর তালুকদার। তার আত্মচিৎকারে এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চমক হাসপাতালে ভর্তি নিয়ে যান। এর মধ্যে থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছ বলে জানিয়েছেন নির্যাতনের শিকার তাওহিদুন্নেসার পিতা মোস্তাক আহমেদ। তিনি বলেন, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। অভিযুক্ত স্বামী মো. আলমগীর তালুকদার মুঠোফোনে যৌতুকের জন্য মরাধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিয়ের সময় আমার স্ত্রী এইচ.এস.সি পাস বলে জানিয়েছিল আমার শ্বশুরপক্ষ। কৌতুহল বশত পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম দিনে আদায়কৃত টাকার উপর ভিত্তি করে বাৎসরিক আয় কত হবে তা বের করতে বলেছিলাম। পূর্ণাঙ্গ হিসাব বের করা তো দূরের কথা যোগ-বিয়োগ, গুন-ভাগ কিছুই জানেনা। মূলত পদ্মাসেতুর টুল আদায়ের বাৎসরিক হিসাব বের করতে না পারায় মারধর করেছি।’ এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন,‘স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এরপরও আমি খোঁজ নিয়ে দেখতেছি অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৪ বছর আগে রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর গশ্চি আব্দুস ছমদ তালুকদারের বাড়ির প্রায়াত সালেহ আহম্মদ তালুকদারের ছেলে মো. আলমগীর তালুকদারের সঙ্গে বাশঁখালী উপজেলার উত্তর জলদী গ্রামের মোস্তাক আহম্মদের মেয়ে তাওহিদুন্নেসার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে।

রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহত মোঃ আব্দুল শুক্কুর (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। (৪-জুন) সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই-সড়কের তাপবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল শুক্কুর লক্ষীপুর জেলার রায়পুর থানার মৃত সাইব আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, তিনি দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশা ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনা গাড়ি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নিহত আব্দুল শুক্কুর তার স্ত্রীসহ কবির ম্যানশনে বাড়ায় থাকেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)