সোমবার ● ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীতে ডুবে শিশুসহ উদ্ধারকারী যুবকের মৃত্যু
চেঙ্গী নদীতে ডুবে শিশুসহ উদ্ধারকারী যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে ডুবে দুই জন নিহত হয়েছে।
গত শনিবার ৯ জুলাই দুপুরে নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু মো. শামীম (৭) পানিতে পড়ে যায়।
শিশুটিকে বাঁচাতে পানিতে নামলে আলমগীর হোসেন (২৬) নামের আরেক জনের মৃত্যু ঘটে।
মৃত শিশুটি উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ছেলে মো. শামীম ও অপরজন শালবন শাপলা মোড় এলাকার মো. রবিউল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন।
জানা যায়, নদীর পাশে খেলার সময় পানিতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে ইট ভাঙ্গার শ্রমিক মো. আলমগীর হোসেন পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর পানিতে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অপর একজনও পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ ২টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের