শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ি নারীকে ধর্ষণ প্রচেষ্টা ও গুরুতর জখম করায় নিন্দা ও প্রতিবাদ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ি নারীকে ধর্ষণ প্রচেষ্টা ও গুরুতর জখম করায় নিন্দা ও প্রতিবাদ
সোমবার ● ১১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ি নারীকে ধর্ষণ প্রচেষ্টা ও গুরুতর জখম করায় নিন্দা ও প্রতিবাদ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান গতকাল রবিবার ১০ জুলাই ২০২২ এক যুক্ত বিবৃতিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মো. নূর হোসেন (২২) নামে এক সেটলার বাঙালি দুর্বৃত্ত কর্তৃক দুই সন্তানের জননী এক পাহাড়ি নারীকে ধর্ষণের প্রচেষ্টা ও হামলা করে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেত্রীদ্বয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হচ্ছে নারী ধর্ষণ। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত ধর্ষণের স্টিমরোলার জারি রাখা হয়েছে। মানিকছড়ির ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। নারীরা ঘরে বাইরে কোথাও নিরাপদে নেই।
বিবৃতিতে প্রশাসনের নির্বিকার ভূমিকা ও বিচারব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে নেত্রীদ্বয় পার্বত্য চট্টগ্রামে এসকল ঘটনা অহরহ ঘটার কারণ হিসেবে সেনাশাসনের ভয়ানক ফলাফল ও একইসাথে প্রশাসনের নির্বিকার অবস্থানকে দায়ী করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাজেকে নারী ধর্ষণ, রামগড় শিক্ষক কর্তৃক ধর্ষণের প্রচেষ্টা, খাগড়াছড়িতে গণধর্ষণ ও সর্বশেষ ভাইবোনছড়া ইউনিয়নে দেওয়ান পাড়ায় সেনা মদদপুষ্ট মুখোশবাহিনী সদস্য কর্তৃক মারধরের পর গণধর্ষণের ঘটনায় প্রশাসনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। উল্টো এই দুর্বৃত্তদের প্রশাসনের নাকের ডগায় বিচরণ করতে দেখা যায়। বাংলাদেশে বিচার ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃতি চর্চার ফলে দুর্বৃত্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না। এতে করে পাহাড়ে নারীদের নিরাপত্তা আরো বেশি হুমকির সম্মুখীন হয়েছে।
বিবৃতিতে নেত্রীদ্বয় অবিলম্বে মানিকছড়িতে নারীকে ধর্ষণ প্রচেষ্টা ও জখম করার ঘটনায় জড়িত মো. নূর হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত নারীর সুকিচিৎসা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের নিরাপত্তার জোর দাবি জানান। একই সাথে তারা এযাবতকালে সংঘটিত সকল ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক ও দুর্বৃত্তদের বিচারের আওতায় এনে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত (শনিবার) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের আচালং পাড়া এলাকায় মো. নূর হোসেন (২২) নামে এক সেটলার বাঙালি দুর্বৃত্ত দুই সন্তানের জননী এক পাহাড়ি নারীকে ধর্ষণের প্রচেষ্টা চালায়। কিন্তু এতে ব্যর্থ হয়ে সে লাঠি দিয়ে ওই নারীকে আঘাত করে গুরুতর জখম করে। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও অভিযুক্ত নূর হোসেনকে পুলিশ এখনো গ্রেফতার করেনি।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)