বুধবার ● ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিজেএসএস কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
পিসিজেএসএস কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা দীঘিনালা উপজেলাধীন বাবুছড়ায় এক অতর্কিত সশস্ত্র হামলায় জীবন ত্রিপুরা নামে ইউপিডিএফ সদস্যকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে খুনের রাজনীতি বন্ধের জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ১২ জুলাই ২০২২ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে আরও বলেন, ‘আজ সকাল ৯টার দিকে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক জীবন ত্রিপুরা সাংগঠনিক কাজে বাবুছড়া যাচ্ছিলেন। এ সময় ধনপাদা নামক এলাকায় ওঁৎ পেতে থাকা পিসিজেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।’
সন্তু গ্রুপের সশস্ত্র সদস্য ডা. জ্ঞান, পাভেল, বরুণ ও রমেশের নেতৃত্বে উক্ত সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে অংগ্য মারমা বিবৃতিতে উল্লেখ করেন এবং বলেন ‘নিহত জীবন ত্রিপুরার (২২) বাড়ি রাজস্থলীর বটতলি গ্রামে এবং তিনি দীঘিনালায় একজন সাধারণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’
ইউপিডিএফ নেতা অংগ্য মারমা সন্তু লারমা ও পিসিজেএসএসকে অবিলম্বে ভ্রাতৃ-হত্যার রাজনীতি বন্ধ করে ২০১৮ সালে দুই পার্টির মধ্যে প্রতিষ্ঠিত সমঝোতার শর্ত মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১