শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়ক দূর্ঘটনায় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে জন্ম নিয়ে বেঁচে যাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সড়ক দূর্ঘটনায় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে জন্ম নিয়ে বেঁচে যাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি
সোমবার ● ১৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দূর্ঘটনায় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে জন্ম নিয়ে বেঁচে যাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী-স্বামী ও সন্তানসহ তিনজন নিহত হওয়ার সময় অন্তঃসত্ত্বা নারীর(মায়ের) পেটে থাকা শিশু চাপ খেয়ে(গর্ভ ফেটে) রাস্তায় প্রসব হয়ে (জন্ম দেওয়া) পড়া আহত নবজাতকের দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোঃ এনামুল হক।

গতকাল শনিবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়ার লাবিব হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে শিশুটির চিকিৎসা ও পরবর্তী ভরণপোষণের দায়িত্ব নেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আমি ওই শিশুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে শিশুটির বর্তমান অবস্থা সহ তার সকল বিষয়ে খোঁজ নিয়েছি। সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি।শিশুটির চিকিৎসা খরচসহ ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দেব।’

এর আগে শিশুটির চিকিৎসা খরচ ও ভরণপোষণসহ সকল দায়িত্ব পালনের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিশালের এক ব্যক্তি।

এদিকে দূর্ঘটনার পরপরই প্রথমে আহত শিশুকে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মহনগরীর চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সে আশঙ্কামুক্ত এবং সুস্থ আছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমবির সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি আরও জানান, শিশুটির সামগ্রিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। যেহেতু তার মা নেই, সেহেতু তাকে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে। বাচ্চাটির ডান হাতে দু’টি হাড় ভাঙা রয়েছে। সেটির জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে। আশা করছি তার কোনো ধরণের সমস্যা হবে না।

প্রসঙ্গত, শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল পৌর শহরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক দূর্ঘটনার আগে ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫) তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রতœা বেগম (২৬)ও ছয় বছরের কন্যা সন্তান সানজিদা জান্নাতকে নিয়ে প্রসূতি স্ত্রী’র আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী রতœা বেগম ও মেয়ে জান্নাত নিহত হয়। আর দূর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা রতœা বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে (গর্ভ ফেটে)রাস্তায় প্রসব হয়ে পড়ে। পরে নবজাতক মেয়ে শিশুকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।কিন্তু রাস্তায় যানজটের কারণে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মহনগরীর চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সে আশঙ্কামুক্ত এবং সুস্থ আছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমবির সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ