শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেপিএম গেইট-মিশন সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেপিএম গেইট-মিশন সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেপিএম গেইট-মিশন সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কেপিএম গেট-মিশন হাসপাতাল সড়কের অধিকাংশ স্থানই খানাখন্দে ভরাসহ যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শুধু যান চলাচল নয়, জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। এসব গর্তের উপর দিয়ে অটোরিকশা, মোটর সাইকেল, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে লোহার রড বেরিয়ে পড়ায় অনেকটা ঝুঁকি নিয়েই জনসাধারণ ও যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ওই সড়কে সরেজমিন গিয়ে দেখা যায়, কেপিএম আবাসিক এলাকার থানাঘাট গেট থেকে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল পর্যন্ত রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে চন্দ্রঘোনা খ্রীষ্টান কবরস্থান থেকে শুরু করে দোভাষী বাজারমুখ পর্যন্ত সড়কটির ভয়াবহ দশা। সড়কটিতে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে। এমতাবস্তায় ওই জলাবদ্ধতার পানি ও কাদামাখা সড়কটি দিয়েই জনসাধারণের ও যানবাহন চলাচল করতে হিমসিম খেতে হচ্ছে। এছাড়া, দোভাষী বাজার থেকে সড়কের প্রবেশ মুখের সামনের নদী ভাঙ্গন রোধে ধারক দেয়াল নির্মাণ করা হলেও সড়কের কিনারা মারাত্বক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় সড়কের কিনারা ধসে পুরো সড়ক ভেঙ্গে যেতে পারে বলে স্থানীয়রা জানান। উক্ত সড়ক দিয়ে চলাচল করা মিশন এলাকার বাসিন্দা স্বপন দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা মোজাম্মেল, সুমি আক্তার, কেপিএমের বাসিন্দা সুমন বড়ুয়া, মহিউদ্দীনসহ কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, এই সড়কটি দিয়ে প্রায় সময় তাদের চন্দ্রঘোনা পোস্ট অফিস, সোনালী ব্যাংক এবং কর্ণফুলী পেপার মিল এলাকা, লিচুবাগান, খ্রীষ্টিয়ান হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আসা যাওয়া করতে হয়। কিন্তু সড়কের এমন বেহাল অবস্থায় তাদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় অনেকের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি গাড়ি নিয়ে আসলে গাড়ির ঝাঁকুনিতে শরীরে আঘাত শয্য করতে হচ্ছে। এছাড়া এই সড়ক দিয়ে গাড়ি চালকেরা সহজে আসতে চায়না বলে তারা জানান। অনেক সময় দ্বিগুন ভাড়ায় গাড়ী আনতে হচ্ছে । তাই তারা সকলেই এই সড়কটি দ্রুত সংস্কার করার জোর দাবি জানান। এদিকে, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পাশে কর্ণফুলী নদীর পার ঘেঁষে গড়ে উঠা সড়কটি ভাঙন রোধে সম্প্রতি ব্লক বসানো হয়ছে। আবার কিছু জায়গায় ধারক দেয়াল বসানো হলেও সড়কের পাশে মাটিশূণ্য হয়ে আছে। মাটিশূন্য হওয়ায় সড়কটির কিছু অংশ যেকোন সময় ভেঙে পড়ার আশংকা করা হচ্ছে। এই বিষয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, প্রথমত এই সড়কের পাশে রযেছে খ্রীষ্টান সম্প্রদায়ের কবরস্থান, দ্বিতীয়ত একটি হাইস্কুল ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সড়কের মিশন গেট এলাকায় প্রতিদিন সকালে পাহাড়ী-বাঙ্গালীদের বাজার বসে, তৃতীয়ত কেপিএম এলাকায় এই হাসপাতালের অনেক রোগী রয়েছে। এমতাবস্থায় কবরস্থানে, বিদ্যালয়ে এবং নিরাপদে রোগীদের আসা- যাওয়ার জন্য সড়কটি দ্রুত সংস্কার করা প্রযোজন বলে তিনি জামান। চন্দ্রঘোনা ইউনিয়নের নব-নির্বাচীত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, সড়কটি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহনসহ লোকজনের চলাচল রয়েছে। এর গুরুত্ব অনুধাবন করে সম্প্রতি সড়কটি সংস্কারের জন্য রাঙামাটি জেলা পরিষদে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। সহসাই সড়কের সংস্কার কাজটি শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক জানান, কেপিএম গেট- মিশন সড়ক সংস্কারের জন্য রাঙামাটি জেলা পরিষদে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে জেলা পরিষদ থেকে ওই সড়ক সংস্কারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সহসাই ওই সড়কের সংস্কার কাজ ও সড়কের পাশের কিছু অংশে নদী ভাঙ্গন রোধে সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)