মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
খাগড়াছড়িতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা জিরো মাইল ২০নাম্বার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহণের সুপার ভাইজার জহিরুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। তিনি জয়পুর হাটের দুমুর হাট উপজেলার বেলাল হোসেনের ছেলে।
এসময় আহত হয়েছেন আরও অন্ততঃ ৩০জন যাত্রী। তাদের মধ্যে ৫জন সেনাবাহিনী সদস্য বলে জানা গেছে।
গতকাল সোমবার (২৫ জুলাই ) বিকেল ৩টায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের সুপার ভাইজারের মৃত্যু ঘটে। এ সময় উভয় বাসের আরও প্রায় ৩০যাত্রী আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান বলেন, বিকেলে ২বাসের মুখোমুখি সংঘর্ষের পর শ্যামলী পরিবহনের চালক পালিয় গেছে। পুলিশ বাস ২টিকে আটক করেছে।





খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান