শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » পৌনে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ফেনীর ৪ বিজিবি
প্রথম পাতা » চট্টগ্রাম » পৌনে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ফেনীর ৪ বিজিবি
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌনে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো ফেনীর ৪ বিজিবি

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৭ জুলাই) সকালে ফেনীস্থ (জয়লস্কর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২২ এর আয়োজন করে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি’র সভাপতিত্বে এবং ৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি কুমিল্লা’র সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোঃ মারুফুল আবেদীন।

প্রধান অতিথি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি)’র সদস্যদের মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় ভূয়সী প্রশংসা করেন। এরপর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং নিজহাতে বিভিন্ন প্রকারের মদ, গাঁজা ও ইয়াবা ধ্বংসকরণের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম আরম্ভ করেন।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত উদ্ধারকৃত ১৬ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার ৩শত টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩’শত ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, ৬’শত ৮৮ বোতল ভারতীয় ক্যান/ বিয়ার, ১৩ হাজার ২’শত ১১ বোতল ভারতীয় হুইস্কি, ৫’শত ১৫.৫ কেজি গাঁজা, ১৬ হাজার ৪’শত ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৩ লক্ষ ৮৩ হাজার ৬’শত ৬২ পিস ভারতীয় সেনেগ্রা ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট, ৩৯.৫ লিটার বাংলা মদ, ০৯ বোতল রিকোডেক্স সিরাপ।

উল্লেখ্য, বিজিবি সীমান্ত এলাকায় অভিযানিক কার্যক্রম পরিচালনা করে প্রতিনিয়ত উদ্ধার করছে জীবন নাশকারী ভয়ংকর মাদক ইয়াবাসহ নানাবিধ মাদকদ্রব্য। মূলতঃ মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে এরূপ মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী জেলাস্থ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ৪ বিজিবি’র সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে ১৪’শত পিস ইয়াবা সহ আটক-১

মিরসরাই :: মিরসরাইয়ে ১৪’শত পিস ইয়াবা সহ মোঃ সজিব মিয়া (২৬) নামে একজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা এগারোটা দিকে মিরসরাই পৌরসভার সেবা আধুনিক হাসপাতালের পিছন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি সজীব ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের মিয়া বাড়ী’র মতিন মিয়ার পুত্র।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভাস্থ সেবা আধুনিক হাসপাতালের পিছন থেকে ১৪০০ পিস ইয়াবা সহ সজীব নামে একজনকে আটক করা হয়। এবিষয়ে মিরসরাই থানায় মাদকের মামলা (নং-১৩) দায়ের করে আসামিকে (মঙ্গলবার) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)