বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্কুলের গেইট ভেঙে নিহত শিশু
খাগড়াছড়িতে স্কুলের গেইট ভেঙে নিহত শিশু
খাগড়াছড়ি প্রতিনিধি :: স্কুলের গেট ভেঙে প্রাণ গেলো শিশু শ্রাবন দেওয়ানের। আর কখনো মা-বাবার হাত ধরে বিদ্যালয়ে আসবে না শিশুটি।
গতকাল বুধবার ১০ আগস্ট খাগড়াছড়ি জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবন দেওয়ান (৬) নিহত হয়।
নিহত শ্রাবন দেওয়ান খাগড়াছড়ি সদরের নারায়ন খাইয়া পাড়ার প্রনয় দেওয়ানের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় শ্রাবন দেওয়ান। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেইট খুলে তার গায়ের ওপর পড়ে। লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন, কর্তৃপক্ষকে অবগত করেছি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের