বুধবার ● ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » নওগাঁ » রোগী সেজে গৃহবধুর সোনার চেইন চুরি করার সময় চোর আটক
রোগী সেজে গৃহবধুর সোনার চেইন চুরি করার সময় চোর আটক
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে এক নারী রোগীর গলা থেকে সোনার চেইন চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছে চোর । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ভোগাবসন্তপুর গ্রামের উত্তম কুমার দাসের স্ত্রী আশা দাস (২২) চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। স্থান সংকটের কারনে তাঁকে পুরুষ ওয়ার্ড সংলগ্ন বারান্দায় রাখা হয়। মঙ্গলবার ভোরে আশা দাস তার স্বামী ও শিশু মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এমন সময় ওই স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি থাকা আরেক রোগী উপজেলার পারগুড়নই গ্রামের আফসারের ছেলে সুমন হোসেন (২৭) গৃহবধূর গলা থেকে সোনার চেইন চুরি করে। পরে সে ওই গৃহবধূর সাথে থাকা মেয়ে উপম দাসের (৩) হাতের বালা খুলতে গেলে মেয়েটি চিৎকার দিয়ে উঠে। এ সময় হাসপাতালে থাকা লোকজন ওই চোরকে হতেনাতে আটক করে। পরে তাকে আত্রাই থানা পুলিশে সোপর্দ করা হয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি বলেন, দু’জনেই হাসপাতালে ভর্তি রোগী ছিলেন। রোগী সুমন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান সরকার বলেন, এ ব্যাপারে রোগীর স্বামী উত্তম কুমার দাস বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা করেছেন। সুমনকে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩