শনিবার ● ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঢাকা » চা শ্রমিকদের দৈনিক ন্যুনতম মজুরি ৩শত টাকা নির্ধারণ করুন
চা শ্রমিকদের দৈনিক ন্যুনতম মজুরি ৩শত টাকা নির্ধারণ করুন
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ৩শত টাকা দৈনিক মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন - কর্মবিরতির প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন এবং অনতিবিলম্বে চা শ্রমিকদের ন্যায্য ও মানবিক দাবি মেনে নেবার জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বছরের পর বছর মজুরি বৃদ্ধির দাবি করলেও মালিকের এসব দাবিকে কোন আমলেই নেয়নি।তিনি বলেন, চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা অবিশ্বাস্য ও অকল্পনীয়।তিনি বলেন, দুনিয়ার আর কোথাও চা শ্রমিকদের এত কম মজুরি নেই।বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী এই মজুরি দিয়ে একজন চা শ্রমিক পরিবারের একবেলার খাবার যোগাড় করাও কঠিন।
বাস্তবে দশকের পর দশক ধরে চা শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করে আসছে।কোন সভ্য সমাজে এটা অপরাধতুল্য ও অকল্পনীয়।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, শতাব্দীকাল ধরে দেশের লক্ষ লক্ষ চা শ্রমিকেরা গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত। এটা মানবাধিকারের গুরুতর লংঘন। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের এজেন্ডার মধ্যে চা শ্রমিকেরা বরাবর উপেক্ষিত।
তিনি কোন তালবাহানা না করে চা শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক দাবি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।





ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ