শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বছরের ৬ মাস থাকে পানির নিচে
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বছরের ৬ মাস থাকে পানির নিচে
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বছরের ৬ মাস থাকে পানির নিচে

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠটি বছরের ৬ মাস পানির নিচে থাকে। ফলে শিশু শিক্ষার্থীরা মাঠে খেলতে পারে না। সরেজমিন দেখা গেছে, মাঠের সিংহভাগ জুড়ে জমে আছে পানি, বাকি অংশে বড় বড় গর্ত। বিদ্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙ্গার পর তৈরী হওয়া এই গর্ত ভরাট করা হয়নি। অথচ ওই স্কুলে প্রতি বছর স্লিপসহ নানা খাতে টাকা বরাদ্দ করা হচ্ছে। শিক্ষার্থীদের খেলাধুলা বা অ্যাসেম্বলির কোনো সুযোগ নেই। মাঝে মধ্যে বারান্দায় আর ইটপাটকেলের মধ্যে অ্যাসেম্বলি সম্পন্ন করান শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, মাঠে মাটি ভরাটের প্রয়োজন। তারা এ জন্য সরকারের বিভিন্ন দপ্তর আর জনপ্রতিনিধিদের কাছে ঘুরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এখন সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি জমে থাকে। পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই অবস্থা থাকে মাসের পর মাস। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে বলে তাদের অভিমত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন জানান, ৭২ শতক জমির উপর ১৯৫৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে বর্তমানে ২২৬ জন শিক্ষার্থী রয়েছে। যাদের পাঠদানে ৬ জন শিক্ষক রয়েছেন। আরো আছেন একজন দপ্তরি। প্রতিবছর শতভাগ ছেলে-মেয়ে পাশ করছে এই প্রতিষ্ঠান থেকে। তবে বিদ্যালয় এলাকার পরিবেশ বর্তমানে খুবই খারাপ হয়ে দাড়িয়েছে। অফিস থেকে শ্রেণী কক্ষে যাবার জন্য অনেক সময় শিক্ষকদের প্যান্ট গুটিয়ে যেতে হয়। কোমলমতি ছেলে-মেয়েরা বিদ্যালয় মাঠে ঠিকমতো চলাফেরা করতে পারে না। কখনও ক্লাসে যেতে গিয়ে পাঁ পিছলে পড়তে হয়। প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন আরো জানান, বিদ্যালয় মাঠের ৭০ ভাগ বছরের ৬ মাস পানির নিচে থাকে। এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান জানান, তারা ইতিমধ্যে চলাচলের জন্য একটা রাস্তা তৈরী করার ব্যবস্থা করেছেন। আগামীতে এডিবি’র বরাদ্ধ থেকে মাঠে মাটি ভরাটের জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছেন মাঠে আর জলাবদ্ধতা থাকবে না।
হরিণাকুন্ডু ও শৈলকুপায় বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ :: জ¦ালানী তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশহিসেবে শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। শুরুতে উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দায়ী করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে।
এদিকে জ্বালানি তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি,সকল প্রকার নিত্যপন্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লােডশেডিংসহ ভােলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেদ্রীয় ঘােষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে পুলিশের বাধা বিপত্তি অতিক্রম করে উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ১৪ নং দুধসর ইউনিয়ন ও ১৫ নং ফুলহরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খুলনা - কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, যুগ্ম সম্পাদক- বাবুল হোসেন মোল্লা,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-২
মোঃ নজরুল ইসলাম কাজল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ