শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশ সাংবাদিক সম্মিলিতভাবে কাজ করলে সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব : এসপি মামুন
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশ সাংবাদিক সম্মিলিতভাবে কাজ করলে সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব : এসপি মামুন
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ সাংবাদিক সম্মিলিতভাবে কাজ করলে সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব : এসপি মামুন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেছেন- আমি কেমন পুলিশ চাই এটা গুরুত্বপূর্ণ না, সিলেটের কেমন পুলিশ চায় সেটাই ইম্পর্টেন্ট। আমি সেভাবে সিলেট জেলা পুলিশকে সাজাতে চেষ্টা করবো।

তিনি বলেন- আমার পরম সৌভাগ্য যে, আমাকে সিলেটের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিজে থেকে আগ্রহ দেখিয়ে সিলেটে আসার চেষ্টা করেনি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেছেন- আমাকে সিলেটে বেশি দরকার, তাই আমাকে সিলেটে পদায়ন করা হয়েছে। ফেনী জেলার পর আমি সিলেটে এসেছি। পূণ্যভূমি সিলেটে কাজের সুযোগ পাওয়া আমার বড় অর্জন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি আব্দুল্লাহ আল-মামুন।

এসময় তিনি আরও বলেন- আমি এখানে কিছুদিনের দায়িত্ব নিয়ে এসেছি। এসপিরা আসেন, যাবেন। আমার সঙ্গে আপনাদের পেশাগত সম্পর্ককে আমি প্রাধান্য দিবো। কাজের স্বার্থে হয়তো অনেকের সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক তৈরি হবে। কিন্তু পেশাগত বিষয়ে পেশাগত সম্পর্কটাই প্রাধান্য পাবে।

তিনি বলেন- কাজের কারণে হয়তো অনেকের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ তৈরি হবে না এটাই আশা করি। আরেকটি কথা- আমি সিলেট জেলার ১৮০০ পুলিশ সদস্যের পরিবারের অভিভাবক। এই বিশাল পরিবারের কোনো সদস্যের কোনো অসঙ্গতি আপনাদের কাছে ধরা পড়লে আগে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি আমার চ্যানেলে তদন্ত করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। যদি আমি কোনো ব্যবস্থা না নেই তবে রিপোর্টের দিকে যাবেন।

নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ সাংবাদিক সম্মিলিতভাবে কাজ করলে সমাজের অসঙ্গতি দূর করা সম্ভব। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট থাকবো।’

তিনি আরও বলেন, জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। জেলার মানুষের জান-মালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি আমার কাজেরও যথাযথ মূল্যায়ন করবেন আশা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সাধারণ সম্পাদক মারুফ আহমদসহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে জেলার মাদক, চুরি, ছিনতাই, নারী নিযার্তনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

সিলেটে বাস কাউন্টার থেকে ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিশ্বনাথ :: সিলেটে ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার গ্রিন লাইন বাস কাউন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার দুমকি থানার আঠারগাছিয়া গ্রামের মৃত কাদের শিকদারের ছেলে মো. মিজান শিকদার (৩৮) ও তার স্ত্রী মোছা. ফারজানা আক্তার সেতু (১৯)।

পুলিশ জানায়, মিজান ও তার স্ত্রী ব্যাগে করে গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ট্রাভেল ব্যাগে থাকা পলিথিনের ১২টি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানকালে শাহিন আলম নামে একজন পিঠে বহন করার একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতরে আরও ৭ কেজি গাঁজা পাওয়া যায়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার বলেন, ‘গ্রেপ্তারকৃত মিজান ও তার স্ত্রীকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ