রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে নগদ ১২ লক্ষ টাকাসহ ১৬ ভরি স্বর্ণলংকার চুরি
মিরসরাইয়ে নগদ ১২ লক্ষ টাকাসহ ১৬ ভরি স্বর্ণলংকার চুরি
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে ঘরের দরজা ভেঙ্গে নগদ ১২ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার রাতে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম জামালপুর এলাকার গিয়াস উদ্দিন সওদাগর বাড়ির গিয়াস উদ্দিন সওদাগরের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে এই ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গিয়াস উদ্দিন সওদাগর বলেন, শুক্রবার সকালে আমার পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে হেফাটাইটিস ইনজেকশন গ্রহণের জন্য যাই। সেখান থেকে রাত ১১ টায় বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে দেখি চোরের দল ঘরের ভিতর প্রবেশ করে ছয় তলা কক্ষের দরজার লক ভেঙ্গে আলমারির মধ্যে রাখা নগদ ১২ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘরের মেইন গেইটের তালা লাগানো ছিলো। তারা দেওয়াল টপকে ঘরের ভিতরে প্রবেশ করে। আমি ডেউটিনের ব্যবসা করি। ব্যবসায়িক কাজে এই টাকাগুলো বৃহস্পতিবার ব্যাংক থেকে উত্তোলন করে ঘরে রেখেছিলাম। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সাঈদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর