শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
প্রথম পাতা » খুলনা বিভাগ » নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকলে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।

বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও এলাবাকাসী সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারপোতা গ্রামের প্রতিবন্ধী মেয়ে খুশি (১৪) (ছদ্মনাম) কে ডালভাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে আমজাদ হোসেন ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের বাবা একজন দিনমজুর। গত ৩১ আগস্ট দুপুরে পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত আমজাদ হোসেন উক্ত প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের মা বাড়ি চলে আসলে আমজাদ হোসেন পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবীকে মৌখিকভাবে জানালে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয় এবং শুক্রবার বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে অবহিত করেন। পরে মহেশপুর থানা পুলিশ রাতেই আসামী আমজাদ হোসেনকে আটক করে। ওসি সেলিম মিয়া বলেন, মামলা হয়েছে আসামীকে জেল-হাজতে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

চিনিকলে পাওনা টাকার জন্য অবসরপ্রাপ্ত শ্রমিকদের বিক্ষোভ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের অবসরোত্তর গ্রাচুইটিসহ অন্যান্য পাওনাদি পরিাশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি পেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা। শনিবার সকালে মোবারকগঞ্জ চিনিকল মেইন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন মোচিক অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, মোচিক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সোহেল আহমেদ প্রমুখ। সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল জলিল জানান, মোবারকগঞ্জ চিনিকলে প্রায় ১৭৫জন শ্রমিক,কর্মকর্তা ও কর্মচারী অবসরোত্তর গ্রাচুইটি ববাবদ প্রায় ১৬ কোটি ৮৫ লাখ টাকা পাবে। দীর্ঘদিন অতিবাহিত হলেও মিল কর্তৃপক্ষ টাকা নেই এই অজুহাতে পরিশোধ করছেন না। তিনি জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শিল্প মন্ত্রণালয়ের অধিন এই্ চিনিকলটি রাষ্ট্রয়াত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তিনি অভিযোগ করেন, অনেকে ১০ বছর আগে অবসরে গেলেও এখনো গ্রাচুইটির টাকা পাননি। বেশ কয়েকজন অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। অনেকে অসুস্থতায় ভুগছেন। সভাপতি আব্দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, তারা চাকুরি শেষে যে টাকা পায় তা দীর্ঘদিন পাচ্ছেন না। অর্থাভাবে ও অনাহারে অনেকে দিন কাটাচ্ছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ