বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ষ্টাফ রিপোর্টার :: দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে ৷
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, উষাতন তালুকদার এমপি এবং ফিরোজা বেগম চিনু এমপি অংশগ্রহণ উপস্থিত থাকবেন ৷
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গতকাল রাঙামাটি এসে পৌছেছেন ৷ গতকাল বিকালে তিনি রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে কচুরপানা অপসারণ প্রকল্পের উদ্বোধন করেন এবং রাঙামাটি জেলা পুলিশ ও কৃষি সমপ্রসারণ বিভাগকে দুটি স্পীড বোট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন ৷
আজ তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করবেন ৷ বিকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করবেন ৷ আগামীকাল বৃহস্পতিবার সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ এবং সাজেকে রাত্রী যাপন এবং ১ এপ্রিল খাগড়াছড়ি হতে চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করার কথা রয়েছে ৷





ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত