শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি »
প্রথম পাতা » ঝালকাঠি »
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতায় বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পৌর শহরের কলেজ খেয়াঘাট থেকে দুটি স্পিডবোট ও ৮টিট্রলার সুগন্ধা ও বিশখালি নদীর ১০ কিলোমিটার জুড়ে র‌্যালির মাধ্যমে প্রচারণা করা হয়েছে।
এ সুসজ্জিত নৌ-র‌্যালিতে ব্যানার ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার প্রচারণার মধ্যেদিয়ে জেলেসহ সকলকে সচেতন করা হয়।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নেতৃত্বে জেলা মৎস্য বিভাগ ছাড়াও জেলা মৎস্যজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান র‌্যালিতে অংশ নেয়।
উল্লেখ্য, আজ (৭ অক্টোবর) থেকে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠি জেলাও ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।

ঝালকাঠি খাইরুল হত্যা‘র পাঁচ বছর পর কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি
ঝালকাঠি প্রতিনিধি :: ঘটনার প্রায় ৫ বছর পর একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ঝালকাঠি সিআইডি পুলিশ। ২০১৭ সালের সেপ্টেস্বর মাসে জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে অপহরণ হয় স্থানীয় বাসকাউন্টার বয় মীর খাইরুল ইসলাম (৩৭) । তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করা হয়েছে এ অভিযোগে রাজাপুর থানায় মামলা দায়ের করেন তার ভাই সিরাজুল ইসলাম সিরাজ। ৫ বছর পর গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি সিআইডি পুলিশ রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে মাটি খুরে খাইরুলের কঙ্কাল ও কিছু আলামত উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় সিআইডি ঝালকাঠি ক্যাম্পের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সামনে হত্যা ঘটনা সম্পর্কে তথ্য তুলে ধরেন সিআইডি ঝালকাঠি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ এহসানুল হক । উপস্থিথ ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, পরিদর্শক মোঃ ফারুক খান, মোঃ সোলায়মান, মোঃ আব্দুস সালাম ও মিজানুর রহমান। ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার এহসানুল হক জানান, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর রাজাপুর বাইপাস মোড় থেকে মাদক সংক্রান্ত বিরোধের কারনে অপহরণ করা হয় স্থানীয় বাসকাউন্টার বয় আনসার আলীর ছেলে খাইরুলকে। খাইরুলকে অপহরণ করে খুন ও লাশ গুম করা হয়েছে এ অভিযোগ এনে রাজাপুর থানায় মামলা দায়ের করেন খাইরুলের ভাই মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। রাজাপুর থানার মামলা নং ১৫ তারিখ ২৪-৯-২০১৭ ধারা ৩৬৪,৩৬৫, ৩০২, ২০১, ৩৪ । আসামী করা হয় স্থানীয় সৈয়দ জেহাদুল ইসলাম, রিয়াদ, কাজল, পলি বেগম, রুস্তম সহ অজ্ঞাত ৫/৬ জনকে । রাজাপুর থানা পুলিশ ফোরকান নামে একজনকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করলেও তার কাছ থেকে কোন ক্লু উদ্ধার করতে পারেনি । পরে সে আদালত থেকে জামিন লাভ করে । ২০১৭ সালের ডিসেম্বর মাসে মামলাটি ঝালকাঠি সিআইডিতে বদলী করা হয়। বর্তমান তদন্ত কর্মকর্তা মোঃ বাবুল হোসেন তদন্তের দায়িত্ব নিয়ে একাধিক সোর্স নিয়োগ করেন। গত সোমবার সিআইডি পুলিশ রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে মিজান হাওলাদার মিজু (৪৫) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । তার দেয়া তথ্যের ভিত্তিতে পূর্বকানুদাসকাঠি গ্রামের একটি কবরস্থানের বাঁশ ঝাড়ের নিচ থেকে খাইরুলের লাশের কঙ্কাল এবং পড়নের জিন্সের প্যান্টের অংশ বিশেষ বেল্টসহ কিছু আলামত উদ্ধার করা হয়। আটক মিজান সিআইডিকে জানান, তাঁর আপন দুই ভাই সোহাগ, মনির এবং ফোরকান ও গিয়াস এই চারজন মিলে খাইরুলকে খুন করে। প্রথমে লাশ ফোরকানের বাড়ির পেছনে মাটিতে পুতে রাখে । একমাস পর পূর্বকানুদাসকাঠি গ্রামের একটি কবরস্থানে বাঁশ ঝাড়ের নিচে পুতে রাখে। দ্বিতীয়বার লাশ পুতে রাখার সময় মিজানুর রহমান মিজু ঘটনা দেখে ফেলে। মিজানুর রহমান মিজু নিজের বয়সের চেয়ে বড় একজন মহিলাকে বিবাহ করায় তার ভাইরা ও আত্মীয় স্বজন তাকে ভৎসনা করতো। সে কারনেই ঘটনার ৫ বছর পর সে সিআইডির কাছে ঘটনা ফাঁস করলো । মামলার তদন্ত কর্মকর্তা মোঃ বাবুল হোসেন জানান, সিআইডির হেফাজতে থাকা মিজানুর রহমান মিজুকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হবে এবং উদ্ধার করা কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে । তিনি আরও জানান, ঘটনার পর যাদেরকে আসামী করা হয়েছিল তাদের কারও নাম মিজানুর রহমান মিজান বলেনি। এ হত্যা কান্ডের মাস্টার মাইন্ড বা পরিকল্পনাকারী ফোরকানকে ইতিপূর্বে গ্রেফতার করা হলেও বর্তমানে সে জামিনে থেকে পলাতক রয়েছে । মাদক সংক্রান্ত বিরোধের কারনে ফোরকানের পরিকল্পনায় খাইরুলকে খুন করা হয়। হত্যা ঘটনায় জড়িত গিয়াস উদ্দিন দুলাল এক বছর আগে মারা গেছে।





ঝালকাঠি এর আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)