মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জে সভাপতি মাহমুদ ও সম্পাদক টিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জে সভাপতি মাহমুদ ও সম্পাদক টিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার ও সরকারী দল আওয়ামী লীগ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিরোধীদের মান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে গণ পরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টিকারি অপকৌশল গ্রহন করতে হয়েছে। তাদেরকে দমন নিপীড়ণ হত্যা সন্ত্রাসের পথ অবলম্বন করতে হয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়। তিনি বলেন জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।
কাউন্সিলে কমরেড মাহমুদ হোসেন সভাপতি ও কমরেড আবু হাসান টিপু সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
১৯ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন কমরেড শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, মোক্তার হোসেন, আইয়ুব আলী, নাছির হোসেন, আই ভি রহমান, সুরুজ আলী মাতুব্বর, হেলীম সরদার, মোহাম্মদ আলী, মোতালেব সরকার, রওশন আলী, সেলিনা আক্তার।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান