শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতিহাস গড়ে প্রথম বিশ্বনাথ পৌরপিতা হলেন মুহিবুর রহমান
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইতিহাস গড়ে প্রথম বিশ্বনাথ পৌরপিতা হলেন মুহিবুর রহমান
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাস গড়ে প্রথম বিশ্বনাথ পৌরপিতা হলেন মুহিবুর রহমান

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: ইতিহাস গড়ে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম পৌরপিতা নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। এরপূর্বে ১৯৮৫ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাদ-সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন।

বুধবার ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে ২০টি কেন্দ্রে পৌরসভার ৩৫ হাজার ৪৭০ জন (পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১) ভোটারের মধ্যে ২০ হাজার ৭৬৫ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রথম পৌরপিতা বা প্রথম মেয়র, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন মহিলা কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডে ৮ জন সাধারণ কাউন্সিলর (আদালতের নির্দেশনায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত হয়) নির্বাচিত করেন।

প্রথম বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ’ প্রতীক নিয়ে মুহিবুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।

নির্বাচনে প্রতিদ্বদ্বিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না পেয়েছেন ৩ হাজার ৭০ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ পেয়েছেন ১ হাজার ৪২৯ ভোট, ‘চামচ’ প্রতীক নিয়ে পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম ৮৩৮ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট পেয়েছেন।

এদিকে পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), সংরক্ষিত ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেগম (আনারস) এবং সাধারণ ওয়ার্ডগুলোর মধ্যে ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি) ও ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল) নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, প্রথম বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ‘মেয়র পদে ৭ জন, মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন (যদিও নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত হওয়ায় ৮নং ওয়ার্ডের ৬জন কাউন্সিলর প্রার্থী ভোট উৎসবে অংশগ্রহন করা থেকে বঞ্চিত হয়েছে)।





প্রধান সংবাদ এর আরও খবর

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ

আর্কাইভ