শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ভারতীয় মদ সহ গ্রেফতার-১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ভারতীয় মদ সহ গ্রেফতার-১
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ভারতীয় মদ সহ গ্রেফতার-১

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১৬ বোতল ভারতীয় মদ সহ আব্দুল্লা আল নোমান (১৭) নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারস্থ আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামির সঙ্গে থাকা একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি নোমান হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজমনগর গ্রামের আব্দুল মজিদের পুত্র। এঘটনায় ২ জনকে আসামি করে মামলা (নং-২/২২, তারিখ ৩-১১-২২) দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামি হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর গ্রামের সিকদার বাড়ির মোঃ হানিফের পুত্র নুর নবী (২৪)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারস্থ আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা সড়কের উপর মাদক বিক্রি হচ্ছে এই সূত্রে এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই আমিনুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে (প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬ বোতল ভারতীয় মদ সহ) একজনকে গ্রেফতার করা হয় এবং ঐসময় আরেকজন পালিয়ে যায়।
এবিষয়ে দুজনকে আসামি করে মাদকের মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মিরসরাইয়ে আল ফালাহ ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাই :: মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফালাহ ইসলামি একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত আল ফালাহ ইসলামি একাডেমির হাফেজ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-একরাম ইসলামীয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরাজী। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আবু ফয়সাল, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ হেলাল উদ্দিন৷ নাজেরা বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোর্শেদুল আলম।

অনুষ্ঠানে আগত অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং
শিক্ষার্থীদের পড়া লেখার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

৩৩ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিরসরাই :: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৩ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারস্থ স্বনামধন্য ও স্বর্ণপদক প্রাপ্ত এই সংগঠনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা প্রাথমিক শাখা সকাল দশটা থেকে বারোটা এবং মাধ্যমিক শাখা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ও করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দু’টি কেন্দ্রের ২৪ টি হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ৬০ জন হল গার্ড হলগুলোতে দায়িত্ব পালন করে।

এবারের অনুষ্ঠিতব্য ৩৩ তম মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদর এই তিন উপজেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ১০ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুর রহিম পরীক্ষা নিয়ন্ত্রক, মাষ্টার বাহার উদ্দিন ভূইয়া কেন্দ্র সচিব, দিলীপ কুমার বনিক আহবায়ক ও টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি শেখ সেলিম, সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদ উল্ল্যাহ, রেজাউল করিম নোমান, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরন, উচ্চ পরিষদ সদস্য জসিম উদ্দিন, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আখতার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন, আশীষ দাস, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুমন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা ভূইয়া, অফিস সম্পাদক মনজুরুল কাদের মিরাজ, প্রচার সম্পাদক নুরুল করিম রুবেল, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাবেক প্রচার সম্পাদক সরোয়ার উদ্দিন।

প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ১৯৯৯ সালে সংগঠন স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা

আর্কাইভ