শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ইউপি নির্বাচন সম্পন্ন : পাচঁ প্রার্থীর ভোট বর্জন
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ইউপি নির্বাচন সম্পন্ন : পাচঁ প্রার্থীর ভোট বর্জন
শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে ইউপি নির্বাচন সম্পন্ন : পাচঁ প্রার্থীর ভোট বর্জন

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি  :: ব্যাপক অনিয়ম, কারচুপি, জালিয়াতি, জালভোট ও জোরপূর্বক সিল মারার মধ্যদিয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে উপজেলার জামালপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী হারুন অর রশিদ দেওয়ান বৃহস্পতিবার দুপুরে নির্বাচন বর্জনের ঘোষনা দেন ৷

এছাড়া একই অভিযোগে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বিএপির চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শেখ, মুক্তারপুর ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়নের বিএপির চেয়ারম্যান প্রার্থী নেছার উদ্দিন নূহ এবং জামালপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল আলম নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন ৷

৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ এলাকায় সাংবাদিক সম্মেলন করে ওই নির্বাচন বর্জনের ঘোষনা দেন প্রার্থীরা ৷

নির্বাচনী কেন্দ্র সমূহে বিএনপি সমর্থক নেতাকর্মী ও এজেন্টদের তেমন একটি দেখা যায়নি৷ কেন্দ্র গুলো মূলত আওয়ামীলীগ সমর্থকদের দখলে ছিল৷ তাদের দাপটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী ও এজেন্টরা ছিল অসহায় ৷

জামালপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. খাইরুল আলম অভিযোগ করেন, জামালপুর ইউনিয়নে সরকার দলীয় সমর্থকরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জোপূর্বক নৌকা প্রতীকে সিল মেরেছে৷ বিভিন্ন কেন্দ্রে তার সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন৷ হামলায় তার বড় ভাই আব্দুল আউয়াল বাদল, তার স্ত্রীর বড় ভাই আতিকুর রহমান মোল্লা, চাচাত ভাই রফিকুল ইসলাম এবং তার সমর্থক কর্মী আশরাফুল, সাইফুল, মুনসুর, আলী হোসেন, সোহাগ, জয়নাল গুরুত্বর আহত হয়৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক৷ তাদের কালীগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিত্‍সা দেয়া হয়েছে ৷

নির্বাচন বর্জনকারী চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদ অভিযোগ করেন, ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরেছে৷ সকাল থেকেই নৌকার লোকজন লাঠিসোটা নিয়ে সব কেন্দ্র থেকে তাদের নির্বচনী এজেন্টদের বের করে দিয়েছে৷ যার কারনে তারা ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ৷

বাহাদুরসাদী ইউনিয়নের বিএপির চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শেখ জানান, নৌকার কর্মীরা জোড়পূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাঙ্ েফেলছে৷ তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে৷ যার কারনে তিনি নির্বাচন বর্জন করছে ৷

প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার সময় জামালপুর ইউনিয়নের সাহিদা মোল্লা বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুল আলম কেন্দ্রে পরিদর্শনে গেলে তার কর্মীদের ধাওয়া করে মারধর ও হুমকি প্রদান করা হয়৷ এসময় প্রার্থীর বড় ভাইসহ ৮ জন আহত হয়৷ আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিত্‍সা দেয়া হয়৷

এর আগে একই কেন্দ্রে টাকার বিনিময়ে পুলিশ সদস্যরা ভোটারদের ভোট প্রদানের অভিযোগে রফিক নামে এক পুলিশ সদস্যকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক-২ মমিনুল ইসলাম ৷

তিনি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, জাঙ্গালিয়া ইউনিয়নের দুবরিয়া কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য লাঠি চার্চ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

এ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নেছার উদ্দিন নুহু অভিযোগ করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, দড়ি জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জাঙ্গালিয়া মাদরাসা কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করে ভোটারদের৷ এছাড়া বাহাদুরসাদী ইউনিয়নের ফকির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ব্যালট পেপার নিয়ে সমস্যার কথা জানিয়েছেন ভোটাররা ৷ নাগরী ইউনিয়নে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদানের অভিযোগে করেছেন আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী ৷

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, প্রার্থীদের ভোট বর্জনের বিষয়টি শুনেছি, কিন্তু কেউ লিখিত ভাবে কিছু জানাননি৷ তবে দুই-একটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহন সমাপ্ত হয়েছে, কোথাও কোন গোলযোগের ঘটনা ঘটেনি ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)