শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দেশের অর্থনীতি নিয়ে জনমনে ভীতি ও উৎকন্ঠা দেখা দিয়েছে : সাইফুল হক
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দেশের অর্থনীতি নিয়ে জনমনে ভীতি ও উৎকন্ঠা দেখা দিয়েছে : সাইফুল হক
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের অর্থনীতি নিয়ে জনমনে ভীতি ও উৎকন্ঠা দেখা দিয়েছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক জনমনে হতাশা, ক্ষোভ ও বিভ্রান্ত দূর করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকে তারল্য পরিস্থিতিসহ দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অনতিবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জনগণের মধ্যে ইতিমধ্যে ভীতি ও গভীর উৎকন্ঠা দেখা দিয়েছে। শ্বেতপত্রে আমদানি -রফতানি,মেগা প্রকল্পের ঋণ ও সুদ, খেলাপী ঋণ, অর্থপাচারসহ প্রাসঙ্গিক সকল তথ্য থাকা দরকার। কারণ সরকারের নীতিনির্ধারক ও অর্থনীতবিদদের পরষ্পর বিরোধী তথ্য - উপাত্তে নানা সন্দেহ দানা বাঁধছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, একটি গোষ্ঠীর হাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তুলে দেওয়ায় আজ গোটা অর্থনীতিতে নৈরাজ্য দেখা দিয়েছে ; জনমনে অনাস্থা - অবিশ্বাস প্রবল হয়ে উঠছে। দূর্ভিক্ষের অগ্রীম ঘোষণায় জনআতংক আরও বেড়ে চলেছে।

তিনি বলেন, মানুষের চরম কষ্টের মধ্যে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ এর ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব চরম দায়িত্বহীন ও জনগণকে শাস্তি দেবার সামিল। এটা যেন ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া ‘ দিয়ে খাবার আয়োজনের মত।তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দূর্নীতি ও অব্যবস্থাপনার মাশুল দেশের মানুষ দিতে পারেনা।তিনি অবিলম্বে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতি অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, বাবর চৌধুরী,সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

সভায় আগামী ৯ - ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কংগ্রেস সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু

আর্কাইভ