শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এক বাজারেই ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩ টার মধ্যে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজারে এই চুরির ঘটনা ঘটেছে।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো মো. সেলিমের ঝর্ণা হার্ডওয়্যার, মো. পারভেজ এর (পারভেজ ষ্টোর) ৩ টি প্রতিষ্ঠান - মুদি দোকান, মুরগির দোকান, কাঁচামাল( সবজির) দোকান, মো. বাবলু’র বিসমিল্লাহ ক্লথ স্টোর, হারুনুর রশিদের সাব্বির টেলিকম, হাজী মো. এমদাদের- তারেক বাহারাজ (মুদি দোকান), নুর নবী’র নবী হার্ডওয়্যার, সামছুদ্দিনের কাঁচামালের দোকান ও মো. আলমের আলম স্টোর (মুদি দোকান)।

ক্ষতিগ্রস্ত দোকানদার মো. পারভেজ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। শেষ রাতের দিকে দোকান চুরির খবর পেয়ে বাজারে এসে দোকানের চার্টারের তালা ভাঙা ও ক্যাশের লক ভাঙা দেখতে পাই এবং ক্যাশে কোন টাকা নেই। আমার ৩ টি দোকান ছাড়াও চুরি হওয়া অন্যান্য ৭ টি দোকানের একই অবস্থা ছিলো। মোট দশটি প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানান ব্যবসয়ীরা। তবে একসাথে এতোগুলা ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

এসময় চোরের দল ঝুলনপুল বেনি মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা চালায় বলে স্কুলের সিসি টিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে ঝুলনপুল বাজারের একাধিক ব্যবসায়ী দেড় বছর ধরে নৈশ প্রহরী না থাকা ও বাজার কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।
ড্রিম ক্লাব থেকে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখে ফেরার পথে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি মুখোশধারী চোরদের সামনে পড়লে তাকেও বেঁধে রাখা হয় এবং তার সাথে থাকা মাল্টিমিডিয়া মোবাইল সেট ছিনিয়ে নেয়।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, চুরির খবর পেয়ে ঝুলনপুল বাজার পরিদর্শন করেছি, আগামী আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করবো এবং ব্যবসায়ীদের সাথে মিটিং করে একটা প্রদক্ষেপ নেওয়া হবে।

ঝুলনপুল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনসুর আহমেদ চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য, বাজারের দায়িত্বশীল ব্যবসায়ীদের সাথে বৈঠক করে ঘটনার রহস্য উদঘাটন ও বাজারে এরকম ঘটনা যাতে না ঘটে সেবিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, ঝুলনপুল বাজারে চুরির খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে তবে এবিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)