শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
গুইমারায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়ি সড়কে রমজান আলী(৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার(০২ ডিসেম্বর) ভোরে উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ভাড়ায় মোটরসাইকেল(চট্র-মেট্রো-ল-১৩-৩৩৩৫) চালক বলে জানা গেছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত যুবক চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে মোঃ রমজান আলী(৩০) বলে জানা গেছে।
গুইমারা থানার ওসি মোঃ রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর ৪টার দিকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি লাশের প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। তবে অদ্যাবধি হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই