শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
প্রথম পাতা » কৃষি » আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরুপ ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। উপজেলা জুড়ে চলছে ধান কাটা ও সংগ্রহের কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে।

বেশির ভাগ জমিতে কম্বাইনহারভেস্টার (ধান কাটার যন্ত্র) দিয়ে ধান কাটতে দেখা যায়। একই যন্ত্রে হচ্ছে কাটা, মাড়াই-ঝাড়াই সব। জমি থেকেই ধান বস্তাবন্ধি করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। কিছু কিছু এলাকায় শ্রমিক দিয়ে কাটানো হচ্ছে ধান।

কেউ বা আটি বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছেন বাড়ি। ইতিমধ্যেই উপজেলায় ২৬ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলায় এ বছর ১৩ হাজার ২০৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ২৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উফসী বিভিন্ন জাতের আমনের চাষ হয়েছে বেশি।

স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে ব্রি ৮৭, ব্রি ৭৫, ব্রি ৪৯ ও বন্যার সহনশীল ব্রি ৫২ ধান।

কৃষকরা জানান, এ বছর অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগ-বালাই কম হওয়ায় অধিক ফলন হয়েছে। যদি ভালো দাম পাওয়া যায়, তাহলে চাহিদা ও খরচ পুষিয়ে লাভ হবে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচষ্টোয় আমনের বাম্পার ফলন হয়েছে এবার। এ বছর আগাম বন্যায় আউশ ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক জমিতেই আমন ধান দেরিতে রোপন করতে হয়।

এ পরিস্থিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাবী আমন ধানের জাত বিআর ২২ এবং বিআর ২৩ এর বীজ বিতরণ করা হয়। যেসব নমুনা শস্য কর্তন করা হয়েছে তার উপর ভিত্তি করে আশা করা যায়, এ বছর ধানের গড় ফলন ৪.০৫ টন পার রেক্টর পাওয়া যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)