শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের কবির হোসেনের ছেলে মখলিছ আলী তাউজ (২৫)।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ওসির নির্দেশে পৌর শহরের নতুন বাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করেন থানার এসআই আজহার, এসআই আমিরুল ও এসআই শাহপরান মোল্লা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩। আর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন বাজার থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুখলিছুর রহমান

বিশ্বনাথ :: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্টতা পরিবার সদস্য, মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বাংলা ভাষাভাষী সহ দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,১৯৭১ সালে যারা জীবন, যৌবন, রক্ত আর সতিত্বের বিনিময়ে আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে লাল সবুজের ভূখন্ড এনে দিয়েছে।

বিশ্বের দরবারে করেছে মহিয়ান। তাদের এই অবদান আমরা ভুলাবোনা। স্বাধীনতা যুদ্ধে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনতার পক্ষে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকে এই প্রত্যাশা পোষন করছি।

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ইমাম মাওলানা এম.নুরুর রহমান

বিশ্বনাথ :: মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইমাম মাওলানা এম.নুরুর রহমান।

তিনি লেখক: বহুগ্রন্থ প্রণেতা সেক্রেটারি, শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে ইমাম ও খাতিব মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে সত্যয়ান কারী চেয়ারম্যন নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে প্রিন্সিপাল আর রাহমান একাডেমি ইউ কে পরিচালক আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের।

তিনি বাংলা ভাষাভাষী সহ দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,১৯৭১ সালে যারা জীবন, যৌবন, রক্ত আর সতিত্বের বিনিময়ে আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে লাল সবুজের ভূখন্ড এনে দিয়েছে।

বিশ্বের দরবারে করেছে মহিয়ান। তাদের এই অবদান আমরা ভুলাবোনা। স্বাধীনতা যুদ্ধে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনতার পক্ষে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকে এই প্রত্যাশা পোষন করছি।
বিশ্বনাথে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ

বিশ্বনাথ ::সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

গৃহহীন মানুষ আজ প্রধানমন্ত্রীর দেয়া উপহারে মাথা গোজাঁর ঠাই পেয়েছেন। তারা আজ সুখে শান্তিতে বসবাস করছেন। তিনি বলেন, সব মানুষের কিভাবে শান্তিতে থাকবে সেই লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কুচক্রী মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের এসব ষড়যন্ত্র বাংলার জনগণ রুখে দিয়েছেন, যার ফলে দেশের মানুষ শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করে দেশ পরিচালনায় দায়িত্ব দিচ্ছেন।

তিনি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চক কাশিমপুর, পশ্চিম শ্বাসরাম, জীবনপুরসহ উপজেলা বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লাল মিয়া, আনহার আলী, বিশ্বনাথ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নেছার আহমদ মুজিব, কৃষক ফারুক আহমদ প্রমুখ।

বিশ্বনাথে গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড়ের বাসিন্দা দিন মজুর আল-আমিনের গর্ভবতী স্ত্রীর চিকিৎসায় নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চিকিৎসা সহায়তার টাকা প্রদান করেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের চেয়ারপার্সন ডাক্তার শানুর আলী মামুন, হপপিটালের স্থানীয় কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

চিকিৎসা সহায়তা পেয়ে গর্ভবতী স্ত্রী’র স্বামী আল-আমিন বলেন, আমি কৃতজ্ঞ। এই হসপিটাল থাকায় আমি সহায়তা পেয়েছি। আমি হসপিটালের সাফল্য কামনা করছি। আমার মত আরো মানুষ হসপিটালের সহযোগিতা পাবে। মানুষ উপকার পাবে, উপকৃত হবে।





সকল বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ  ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের  সম্মাননা নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ