বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ (ইনান) এর নাম ঘোষণার পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার বিকালে উপজেলার সরকারী কলেজের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
জানা যায়, মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটি ঘোষণার পর বুধবার বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালি উল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভূঞা হিরা নেতৃতে আনন্দ মিছিলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক সামিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত